1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
গাজীপুর পরিবহনের বাস চাপায় বিশ্ব ইজতেমার ডিউটিতে নিয়োজিত এএসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালকসহ ০২ জন গ্রেফতার। - আদালত বার্তা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দীর্ঘ কারাবাস:আইনের অপব্যবহার নিয়ে আইনজীবীদের উদ্বেগ। একজন আইনজীবীর অপ্রাসঙ্গিক জেরা গুণগতভাবে শক্তিশালী মোকদ্দমাকেও ধ্বংস করে দেয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমতলী এজলাসে আইনজীবীকে কটূক্তি করায় বাদীর কারাদণ্ড জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনগত দিক থেকে  অপরাধজনক বিশ্বাস ভঙ্গ (৪০৬) বনাম প্রতারণা (৪২০): বিভ্রান্তি ও বাস্তবতা অধস্তন আদালত মনিটরিংয়ে দায়িত্ব পেলেন ১৩ বিচারপতি ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে।

গাজীপুর পরিবহনের বাস চাপায় বিশ্ব ইজতেমার ডিউটিতে নিয়োজিত এএসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালকসহ ০২ জন গ্রেফতার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

গাজীপুর পরিবহনের বাস চাপায় বিশ্ব ইজতেমার ডিউটিতে নিয়োজিত এএসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালকসহ ০২ জন গ্রেফতার।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৯ ফেব্রুয়ারি ২০২৪

গত ০৮/০২/২০২৪ খ্রিঃ গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ), জিএমপি, গাজীপুর এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিমান বন্দর রেলওয়ে স্টেশনের বিপরীতে (পশ্চিম পার্শ্বে) ফুট ওভার ব্রিজের নিচ হতে বাস চাপায় এএসআই হাসানুজ্জামান নিহতের ঘটনায় জড়িত ০২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো ১. মোঃ ফয়সাল আহম্মেদ(৩০),পিতা- আব্বাস আলী, মাতা-মৃত রাশিদা বেগম, সাং- আন্দারিয়া পাড়া, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ (ড্রাইভার)২. মোঃ হাবিবুর রহমান (৩০), পিতা-মান্নাফ মোল্লা, মাতা-মোছাঃ সবিরন নেছা, সাং-যশোবন্তপুর, থানা- মোহাম্মদপুর, জেলা-মাগুরা,(হেলপার)।
মাননীয় পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিশ্ব ইজতেমার নিরাপত্তায় স্থাপনকৃত সিসিটিভির রিয়েল টাইম ভিডিও ডেটা বিশ্লেষণ
করে বাসটি সনাক্ত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বাস ও চালক – হেলপারকে আটক করা হয়। মানিকগঞ্জ জেলা হতে আগত বিশ্ব ইজতেমা ২০২৪ উপলক্ষে এএসআই হাসানুজ্জামান টঙ্গীপূর্ব থানাধীন স্টেশন রোডে চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিল। গত ০২/০২/২০২৪ খ্রিঃ ভোর
অনুমান ০৫.৩০ ঘটিকায় পূর্ব থানাধীন মাছিমপুর এলাকাস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশ্ব ইজতেমা ডিউটিতে নিয়োজিত থাকাকালীন এসআই আমির হামজা ও এএসআই হাসানুজ্জামান দ্বয়কে বাস চালক
বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়ী চালাইয়া গুরুতর আহত করে বাসটি নিয়ে পালিয়ে যায়। তাদের চিকিৎসার গুরুতর আহত অবস্থায় জাতীয় অর্থোপেডিক
হাসপাতাল, ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এএসআই হাসানানুজ্জামান কে মৃত ঘোষনা করেন এবং তার সঙ্গীয় এসআই আমির হামজা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (আইসিইউ) চিকিৎসাধীন আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট