1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ছাত্রদের কেন দল গঠন করা দরকার— এ নিয়ে যা বললেন ড. ইউনূস - আদালত বার্তা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ১০ এপ্রিল  মুজিবনগর সরকার গঠন দিবস রোব-মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে, বাকি দিন অফলাইনে ক্লাস। আমেরিকা ও ইরান যুদ্ধে “পাল্টাপাল্টি শর্ত” প্রভাবে কি হবে? যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা করলে পরিণতি কী হবে? সংসদে ৭ বিল পাস, তিনটিতে বিরোধী দলের নোট অব ডিসেন্ট অধস্তন আদালতের নতুন সময় নির্ধারন সংশোধনীসহ আ.লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ পাসের সুপারিশ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

ছাত্রদের কেন দল গঠন করা দরকার— এ নিয়ে যা বললেন ড. ইউনূস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

ছাত্রদের কেন দল গঠন করা দরকার— এ নিয়ে যা বললেন ড. ইউনূস

নিউজ ডেস্ক, আদালত বার্তাঃ ৩০ জানুয়ারি ২০২৫

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্ররা দল গঠন করবে। এ লক্ষ্যে তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। ছাত্ররা ভালো কাজ করছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন। তখন তিনি ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডেয়েন র‍্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন। ‘র‍্যাচম্যান রিভিউ’ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা মনে করেন, ছাত্রদের দল গঠন করা দরকার। এর কারণ হিসেবে বললেন, রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে, সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে, যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে।

দল গঠন করতে গিয়ে ছাত্রদের বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাও প্রকাশ করেন মুহাম্মদ ইউনূস। বলেছেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ। কারণ, রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি, তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কি না।

তরুণরা প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি জানান, ছাত্ররা খারাপ কোনো কিছুর সংস্পর্শ নেই কিংবা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষাও নেই।

আগামী সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে

ছবি সংগ্রহীত।

প্রধান উপদেষ্টা জানান, তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুইটি সময়ের কথা বলেছেন, তা ভালো সময়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট