1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
টাকার বিনিময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রদান: কারাগারে দারুল ইহসানের পরিচালক - আদালত বার্তা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধা-নিষেধাজ্ঞার মধ্যেও জনসমুদ্রে শেষ বিদায়: ভোলার বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে ঘিরে আবেগঘন দৃশ্য বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত

টাকার বিনিময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রদান: কারাগারে দারুল ইহসানের পরিচালক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩৭২ বার পড়া হয়েছে

টাকার বিনিময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রদান: কারাগারে দারুল ইহসানের পরিচালক
ডেস্ক রিপোর্ট

টাকার বিনিময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রদানের অভিযোগে লালবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার প্রকৌশলী (ডিপ্লোমা) ইয়াসিন আলী ও দারুল ইহসান ইউনিভার্সিটির পরিচালক বুলবুল আহমেদ বিপুকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ মে) দুই দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক হুমায়ন কবির। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের লালবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শওকত হোসেন বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ৬ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দুই আসামি প্রতারণা করার উদ্দেশ্যে জাল-জালিয়াতি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সার্টিফিকেট, দাপ্তরিক কাজের জন্য তৈরি সার্টিফিকেট প্রস্তুত করে আসছে। এরপর সাধারণ মানুষকে অরিজিনাল সার্টিফিকেটের কথা বলে অর্থের বিনিময়ে জাল সার্টিফিকেট সরবরাহ করে আসছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করেন তারা। পড়ালেখা না জানা ব্যক্তিদের নিকট থেকে অর্থের বিনিময়ে প্রস্তুতকৃত ফরম ব্যবহার করে তারা নিজেরাই জাল সার্টিফিকেট প্রদান করতেন। এর মাধ্যমে তারা টাকা আত্মসাৎ করে আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট