1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ঢাকার আদালতে ১০ বছর ধরে আইনজীবী পরিচয়ে প্রতারণাকারী টাউট আটক - আদালত বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁধা-নিষেধাজ্ঞার মধ্যেও জনসমুদ্রে শেষ বিদায়: ভোলার বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে ঘিরে আবেগঘন দৃশ্য বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ভাঙচুর, পাহাড় কেটে রাস্তা বিচ্ছিন্ন, বিশেষ ক্ষমতা আইনে মামলা, ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/৩০০ সন্ত্রাসী আসামী। বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি অদৃশ্য এক অন্ধকার জালও বিস্তার করেছে। ১৯ বছরে বিচার: শাজনীন হত্যা মামলায় ৬ আসামির মধ্যে ফাঁসি কার্যকর মাত্র ১ জনের আসামী পক্ষে আইনজীবী ছাড়া বাংলাদেশের আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যায় না। সাইবার সুরক্ষা আইনে মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীত অবমাননাকারীদের দায়মুক্তি কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি রেকর্ড অব রাইট (খতিয়ান) ও মালিকানা স্বত্ব: হাই কোর্টের যুগান্তকারী দৃষ্টান্ত

ঢাকার আদালতে ১০ বছর ধরে আইনজীবী পরিচয়ে প্রতারণাকারী টাউট আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

ঢাকার আদালতে ১০ বছর ধরে আইনজীবী পরিচয়ে প্রতারণাকারী টাউট আটক
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৩ এপ্রিল, ২০২৪
প্রকৃত পক্ষে ক্লার্কের কাজ করলেও নিজেকে আইনজীবী পরিচয় প্রদানকারী এক টাউটকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রতারণার অভিযোগে তাঁকে পুলিশে সোপর্দ করে থানা হাজতে প্রেরণ করা হয়।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি লিটন নামের ওই টাউটকে আটক করেন।

টাউট উচ্ছেদ কমিটির আহ্বায়ক ও ঢাকা বারের সহ সাধারণ সম্পাদক মাসরাত আলী তুহিন এবং সদস্য সচিব ও বারের সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে এক অভিযানে লিটনকে আটক করা হয়।

ঢাকার আদালত এলাকার পারজোয়ার বিল্ডিংয়ের চেম্বার থেকে তাঁকে আটকের পর নিজেকে আইনজীবী পরিচয় প্রদান করে প্রতারণার অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। এরপর পুলিশে সোপর্দ করে থানা হাজতে প্রেরণ করা হয়।

ঢাকা বারের টাউট উচ্ছেদ কমিটির সদস্য সচিব ও সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত ব্যক্তি বার কাউন্সিলের আইনজীবী সনদধারী নন। দীর্ঘ দিন ধরে তিনি আইনজীবী পরিচয়ে প্রতারণা করছিলেন।

আসাদুজ্জামান বাবু জানান, আজ ঢাকা বার টাউট উচ্ছেদ কমিটি কর্তৃক আটককৃত লিটন একজন ক্লার্ক। তিনি নিজেকে আইনজীবী হিসাবে পরিচয় দিয়ে ২০১৪ সাল থেকে ঢাকা কোর্টে নিয়মিত প্র্যাকটিস করে আসছিলেন।

তিনি আরো বলেন, এই প্রতারকের বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশে সোপর্দের মাধ্যমে তাঁকে থানা হাজতে প্রেরণ করা হয়। আদালত অঙ্গনে আগত বিচারপ্রার্থীদের প্রতারণার হাত থেকে বাঁচাতে সমিতির টাউট উচ্ছেদ কমিটির অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট