বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Title :
হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বহির্বিশ্ব থেকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

  • প্রকাশিত: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বহির্বিশ্ব থেকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৩ ডিসেম্বর ২০২৪।

সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বহির্বিশ্ব থেকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের নির্বাচনে অংশ না নেওয়াটা দুঃখজনক। তবে বাইরে থেকেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল।

শুক্রবার (১২ জানুয়ারি) ঢাকার রুশ দূতাবাস তাদের ফেসবুক পেজে জানায়, মস্কোতে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন।

নতুন সরকার গঠনের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২২২টি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জিতেছে। এটা স্থানীয় নাগরিকদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিশ্চিত করেছে।

বাংলাদেশে এবার জাতীয় নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা সরকারকে নানাভাবে চাপ দিয়ে এসেছে। এ প্রসঙ্গে রুশ মুখপাত্র বলেন, এমন পরিস্থিতিতে ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রয়োজনীয় শর্ত তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করা উচিত।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, রাশিয়াসহ স্থানীয় ও আন্তর্জাতিক বহু পর্যবেক্ষক এরই মধ্যে বাংলাদেশের নির্বাচনের বৈধতা দিয়েছে। তাদের দেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রেই শুতোভ।

তিনি বলেন, ১১ জানুয়ারি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়েছে। রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ান ফেডারেশন সরকারের চেয়ারম্যান মিখাইল মিশুস্টিন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews