1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নতুন শিক্ষাক্রম শুরু হওয়ার প্রায় চার মাসের মাথায় ক্লাস রুটিনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। - আদালত বার্তা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের।

নতুন শিক্ষাক্রম শুরু হওয়ার প্রায় চার মাসের মাথায় ক্লাস রুটিনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৬৪৩ বার পড়া হয়েছে

নতুন শিক্ষাক্রম শুরু হওয়ার প্রায় চার মাসের মাথায় ক্লাস রুটিনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

ডেস্ক নিউজ আদালত বার্তা :৩০ মে ২০২৩।
আজ রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দুর্গা রানী সিকদার স্বাক্ষরিত সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। এতে প্রথম ও দ্বিতীয় শিফটের জন্য আলাদা ক্লাস রুটিন দেওয়া হয়েছে।

নির্দেশনার মধ্যে রয়েছে স্কুলে প্রথম ক্লাসের সময়সীমা হবে ৬০ মিনিট, আর পরের ক্লাস হবে ৫০ মিনিট। আর দুই শিফটের প্রথম ক্লাস হবে ৫০ মিনিট এবং বাকি ক্লাসগুলো ৪৫ মিনিটের। আর প্রতিদিন সমাবেশে জাতীয় সংগীত গাইবার ব্যবস্থা করবে। এ জন্য প্রয়োজনে বিদ্যালয় শুরুর সময় এগিয়ে আনা যাবে। যেখানে বর্তমানে সব ক্লাসের সময়সীমা সমান— ৫০ মিনিট।

আরও বলা হয়, জাতীয় দিবসগুলো উদ্‌যাপন শিক্ষাকালীন কার্যক্রম হিসেবে গণ্য করা হয়েছে। জাতীয় দিবসে সেশন রুটিন অনুসরণ না করে, দিবস পালনে বিভিন্ন বিষয়–সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হবে।

এ ছাড়া অপর এক আদেশে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকের সংশোধনী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম।

এতে বলা হয়েছে, রিভিউ প্যানেলসহ সব অংশীজনের মতামত বিবেচনা করে ২০২৩ সালের পাঠ্যপুস্তকগুলোর কিছু সংশোধনী শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকায় সংশোধন করা প্রয়োজন। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক সংশোধনী (হার্ড ও সফট কপিসহ) এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য এ সংক্রান্ত করণীয় বিষয়ক একটি নির্দেশনাও পাঠানো হলো।

চলতি বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়েছে। আগামী বছর থেকে পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট