বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

না’ ভোটের পক্ষে ইসি কর্মকর্তারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৮২ বার পড়া হয়েছে

না’ ভোটের পক্ষে ইসি কর্মকর্তারা
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ
২৯ অক্টোবর ২০২৪, ১৮:২৩
‘না’ ভোটের পক্ষে ইসি কর্মকর্তারা
‘না ভোটের’ বিধান চালু চান নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে এই প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

সংস্কার কমিশনকে দেওয়া লিখিত প্রস্তাবনায় ইসির কর্মকর্তারা উল্লেখ করেন, নির্বাচনে ‘না ভোট’ প্রদানের সুযোগ নাগরিকদের ক্ষমতায়নকে সংহত করবে যা প্রকৃত নেতৃত্ব বাছাই করার সুযোগ সৃষ্টি করবে। আমাদের উন্নত গণতান্ত্রিক চর্চা এগিয়ে নিতে হলে অবশ্যই ‘না ভোট’ এর বিধান চালু রাখতে হবে। এক্ষেত্রে না ভোটের পরিমান সংখ্যাগরিষ্ঠ হলে পুনঃনির্বাচনের ব্যবস্থা আমরা করতে পারবো।

‘না ভোট’এর বিধান পুনরায় চালু করার যৌক্তিকতা হিসেবে ইসি কর্মকর্তারা জানান, সঠিক প্রার্থী বাছাইয়ে রাজনৈতিক দলের দায়বদ্ধতা বৃদ্ধি করবে, প্রার্থীদের ওপর চাপ তৈরি করে, যাতে তারা তাদের নির্বাচনী প্রচারণা এবং কাজের মান উন্নত করে। যদি ভোটাররা দেখে যে কোনো প্রার্থীই যোগ্য নয়, তারা ‘না ভোট’ দিয়ে তাদের অসন্তুষ্টি প্রকাশ করতে পারে, যা পরবর্তী নির্বাচনে প্রার্থীদের দায়িত্বশীল হওয়ার উৎসাহ দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট