1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন উজরা জেয়া - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন উজরা জেয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন উজরা জেয়া
নিউজ ডেস্ক আদালত বার্তা :১৩ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সফররত যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ (বৃহস্পতিবার) সকালে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাত করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।
প্রতিনিধি দলটি চার দিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছায়। প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কৌর।
উজরা জেয়ার আজকের কর্মসূচিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক হওয়ারও কথা রয়েছে।

এর বাইরে মার্কিন দলটি সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতাসহ আরও কয়েকজনের সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় সাক্ষাত করার কথা রয়েছে।

আগামীকাল (১৪ জুলাই) সকালে মার্কিন প্রতিনিধি দলের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট