শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Title :
মানবপাচার দমনে অগ্রগতির স্বীকৃতি, তবু টিয়ার-২ তালিকায় বাংলাদেশ জান্নাতুল তাজমীনের মৃত্যু কি আমাদের বিবেককে জাগাবে? ১৩ সেনা হত্যা: সাবেক মার্কিন মেজর নিদালের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, করা হবে সরাসরি সম্প্রচার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর: ১৫ বছর এনসিটি পরিচালনার দায়িত্ব পেল আমিরাতের প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী নস্টালজিয়ার এক ঝলক: পুরান ঢাকায় যখন দাপিয়ে বেড়াত ঐতিহ্যবাহী ‘মুড়ির টিন’ কেন আন্দোলনে যাবো না?’— ১৪ বছরের ইমনের রক্তাক্ত পরিণতির কথা ট্রাইব্যুনালে জানালেন মা স্নেহের আঁচলে মহত্তম আত্মত্যাগ: মাইলস্টোন ট্র্যাজেডির তিন অমর শিক্ষিকা ও আমাদের বাস্তবতা বাধার পাহাড় পেরিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছাতে হয় সংগ্রাম, ব্যর্থতা ও প্রতিকূলতাই মানুষকে সাফল্যের প্রকৃত মূল্য শেখায়

ফেসবুকের সমস্যার কারণ জানালেন জাকারবার্গ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৫০৫ বার পড়া হয়েছে

ফেসবুকের সমস্যার কারণ জানালেন জাকারবার্গ
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৫ মার্চ, ২০২৪

ফেসবুকের সমস্যার কারণ জানালেন জাকারবার্গ
অন্যতম সামাজিক মাধ্যম ফেসবুকের সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। এতে করে হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি লগআউট হয়ে যাচ্ছে।
মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

এদিকে, ব্যবহারকারীদের আশার কথা জানিয়েছে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া স্ট্যাটাসে জানিয়েছেন, সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

এরআগে, বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।
গ্রাহকদের অভিযোগ, নিজে থেকেই লগ আউট হয়ে যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। তার পর চাইলেও আর লগ ইন করা যাচ্ছে না। ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে। ব্যবহারকারীদের অভিযোগ, নিজেদের পোস্ট, স্টোরি, কমেন্ট রিফ্রেশ করতে সমস্যা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট