1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। - আদালত বার্তা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
সংশোধনীসহ আ.লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ পাসের সুপারিশ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা সরকারি কর্মকর্তাদের মানতে হবে যে ১১ নির্দেশনা দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশের ক্লারিফিকেশন দরকার: জয়নুল আবেদীন বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের স্মারক টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন
 বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৩ এপ্রিল ২০২৬। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল)।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার।

সভায় আরও উপস্থিত ছিলেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম বদরুল আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাইনুল আহসান, হাউজ কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, ল রিফর্ম কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন, সদস্য এ.টি.এম. ফয়েজ উদ্দিন, সিনিয়র অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান এবং অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত তারিখে সারা দেশে আইনজীবীদের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট