মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Title :
বৈধ ভিসা থাকলেই প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’?

বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলোফ্লাইটের বৈমানিক এবং তাঁদের উত্তরাধিকারীগণকে বিমান বাহিনী প্রধান কর্তৃক সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৯০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলোফ্লাইটের বৈমানিক এবং তাঁদের উত্তরাধিকারীগণকে বিমান বাহিনী প্রধান কর্তৃক সংবর্ধনা প্রদান

 ডেস্ক নিউজ আদালত বার্তাঃ২০ নভেম্বর ২০২২।

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের বীর বৈমানিক এবং তাদের উত্তরাধিকারীগণকে ২০ নভেম্বর ২০২২, রবিবার বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি সংবর্ধনা প্রদান করেছেন। জাতির পিতার উদাত্ত আহবানে সাড়া দিয়ে বিমান বাহিনীর বীর মুক্তিযোদ্ধাগণ মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন সেক্টরে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন। অপরদিকে কিলোফ্লাইটের সদস্যগণ আকাশ যুদ্ধে তৈরি করেছিল এক বিরল উদাহরণ। কিলোফ্লাইট এবং অন্যান্য বিমান বাহিনীর সদস্যগণের এই অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। তাঁদের প্রাপ্য সম্মানের স্বীকৃতি স্বরুপ সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উপলক্ষ্যে ঢাকার তেজগাঁওস্থ বিএএফ শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কিলো ফ্লাইটের বৈমানিকসহ মোট ২৮ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। বিমান বাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের বৈমানিক ও তাঁদের উত্তরাধিকারীগণের সঙ্গে কুশল বিনিময়, উপহার সামগ্রী প্রদান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। বিমান বাহিনী প্রধান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। তিনি বলেন, জাতির পিতার কাঙ্ক্ষিত আদলে বিমান বাহিনীকে গড়ে তোলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনা তাঁর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে যে বিমান বাহিনীটির জন্ম হয়েছিল, তা আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের র‌্যাডার, ক্ষেপণাস্ত্র এমনকি ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ। অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনেকগুলো প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং বেশ কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
খেতাব প্রাপ্ত বিমানবাহিনীর মুক্তিযোদ্ধা ও কিলোফ্লাইটের সদস্যদের সাহসী অবদান ও আতœত্যাগ বিমান বাহিনীর বর্তমান সদস্যদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট