সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Title :
UD Case মানেই হত্যা নয়: অপমৃত্যুর রহস্য উদঘাটনে আইনের প্রাথমিক অনুসন্ধান প্রক্রিয়া গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতৃত্বে সুব্রত-তারিক রাষ্ট্র, রাজনীতি ও আইন অঙ্গনের প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রয়াণে শোকের ছায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে সম্প্রীতির আলোকবর্তিকা: গুরুদুয়ারা নানকশাহী বাংলাদেশের বিচার ব্যবস্থা সংস্কারে আরও তহবিল দিচ্ছে সুইডেন ও ইউএনডিপি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য আইনি লড়াইয়ে এস আলম, ব্রিটিশ উকিলদের এক মাসের বিলই প্রায় ৫ কোটি টাকা বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে গতি আনতে নির্দেশনা জোরদার সপ্তাহে একবারের ইনসুলিন চালু ভারতে, কমবে খরচ ও ইনজেকশনের ঝামেলা

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৮ অক্টোবর এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

  • প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১১১০ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ আদালত বার্তাঃ ২৩ অক্টোবর ২০২২

 

 বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৮ অক্টোবর এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

আজ রোববার (২৩ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে এ পদে আবেদনের জন্য ‘কেন চাকরি প্রার্থীদের বয়সসীমা ২৫.০৩. ২০২০ তারিখে নির্ধারণ করা হবে না’ তা জানতে রুলও জারি করেছেন আদালত।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) তারিখ প্রকাশ করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, আসনবিন্যাস এবং পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

২২৫ জন সহকারী পরিচালক (জেনারেল) নিয়োগের জন্য গত ১০ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকটি। ১৫ জুন পর্যন্ত আবেদনের সময় ছিল। এরপর প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ২৫ জুলাই পর্যন্ত এ ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews