1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে। - আদালত বার্তা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা সরকারি কর্মকর্তাদের মানতে হবে যে ১১ নির্দেশনা দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশের ক্লারিফিকেশন দরকার: জয়নুল আবেদীন বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের স্মারক টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের

ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৪ এপ্রিল ২০২৬ 

লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা নিলুফার ইয়াসমিনকে (৪২) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে দেশটির স্থানীয় সময়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরের একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে নৃশংস হামলার শিকার হয়ে আহত হন তিনি। পরে স্থানীয় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রবাসীরা জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও লি কাউন্টি ইএমএস। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় তারা। কিন্তু সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রথমে একটি কালো গাড়ির কাচ ভাঙচুর করে। পরে দোকান থেকে বের হয়ে আসা ইয়াসমিনের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথম আঘাতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী তার মাথায় একাধিকবার আঘাত করে পালিয়ে যায়।

প্রবাসী সূত্র জানা গেছে, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। কে-৯ ইউনিট ও শেরিফের এভিয়েশন ইউনিট অংশ নেয় অভিযানে। নিরাপত্তার কারণে আশপাশের তিনটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়। প্রথমদিকে হামলাকারী পালিয়ে গেলেও পরে তাকে শনাক্ত করে বিকেলে গ্রেপ্তার করা হয়।

প্রবাসী লক্ষ্মীপুরের বাসিন্দা শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া নিহতের ভাই কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকও একই তথ্য জানান। ইয়াসমিনের এমন নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট