বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Title :
বিস্ফোরক আইনের মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল আলম বুদু কারাগারে আইনজীবীদের ওপর হস্তক্ষেপ বন্ধ হোক পেশাগত স্বাধীনতা, আদালতের নিরাপত্তা ও আইনের শাসনের সুরক্ষায় রাষ্ট্রের কার্যকর ভূমিকা জরুরি মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে নিরাপত্তা অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ বার্ধক্য ও অসুস্থতার কারণ দেখিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন হাসিনা সমর্থকদের সহিংসতা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘সরকারকে অস্থিতিশীল করতে ছোট আকারের বিদ্রোহ’—চাপ বাড়ছে ঢাকা-দিল্লি সম্পর্কে তারকাখ্যাতি বনাম সক্রিয় রাজনীতি: সাফল্য, সংকট ও সমসাময়িক বাস্তবতা। যে আগুন ছড়িয়ে গেল সর্বখানে, তার দহন শুধু স্থাপনায় নয় ঐতিহ্যের আগুন: স্থাপনা পুড়লে শুধু ইট-পাথর নয়, পুড়ে যায় জাতির ইতিহাস আগামীকাল রাজধানীতে ২২ নভেম্বর শুরু হচ্ছে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে বিচারকদের নৈতিক সাহস ও বিবেকের বিকল্প নেই: আইনমন্ত্রী নড়াইলে সহিংসতা ও অগ্নিসংযোগ: প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি দাবি, নিরপেক্ষ তদন্তের আহ্বান

বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তায় ভারতে বিশেষ কমিটি

  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৪৯৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তায় ভারতে বিশেষ কমিটি
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৯ আগস্ট ২০২৪
বাংলাদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক ও সে দেশের সংখ্যালঘু মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছে। বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের বর্তমান পরিস্থিতির ওপর ওই কমিটি ২৪ ঘণ্টা নজর রাখবে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার (৯ আগস্ট) দুপুরে তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করেছেন— ‘বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে (‘আইবিবি’ বা ইন্ডিয়া-বাংলাদেশ বর্ডার) নজর রাখতে মোদি সরকার একটি কমিটি তৈরি করেছে।’

রাজনৈতিক আশ্রয় ছাড়া যেভাবে ভারতে থাকবেন শেখ হাসিনা
‘এই কমিটি বাংলাদেশে তাদের কাউন্টারপার্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চ্যানেলগুলো উন্মুক্ত রাখবে, যাতে সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিক, হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়।’

এছাড়া, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এই কমিটি গঠনের কথা জানিয়ে বলেছে, কমিটির সদস্যরা বাংলাদেশে তাঁদের পদমর্যাদাসম্পন্ন কর্তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগব্যবস্থার মাধ্যমে নাগরিক ও সংখ্যালঘুদের খবর নিয়মিত নেবেন, যাতে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

কমিটির নেতৃত্বে রয়েছেন সীমান্ত নিরাপত্তারক্ষী বাহিনীর (বিএসএফ) ইন্টার্ন কমান্ডের অতিরিক্ত মহাপরিচালক। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন দক্ষিণবঙ্গ বিএসএফের ফ্রন্টিয়ার হেড কোয়ার্টার্সের ইন্সপেক্টর জেনারেল, ত্রিপুরার বিএসএফের ফ্রন্টিয়ার হেড কোয়ার্টার্সের ইন্সপেক্টর জেনারেল, স্থলসীমান্ত অথোরিটির যোজনা ও উন্নয়ন সদস্য এবং ওই সংস্থার সচিব।

ভারতের সরকারি সূত্র বলছে, বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে সন্ত্রাসীসহ প্রায় ১ হাজার ২০০ কয়েদি পালিয়ে গেছেন। তাঁদের অনেকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসার চেষ্টা করছেন।

ভারতীয় গণমাধ্যমে খবরে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে বহু মানুষ ভারতে আসার জন্য জড়ো হয়েছেন। বিএসএফ ও বিজিবি তাঁদের ফেরত পাঠাচ্ছেন। আন্তর্জাতিক সীমান্তে ভারত নজরদারি জোরদার করেছে। শরণার্থীদের আসা ঠেকাতেও নির্দেশ দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট