বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Title :
প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

বারান্দায় চাষ করুন পুদিনা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

বারান্দায় চাষ করুন পুদিনা

বিশেষ প্রতিবেদন, আদালত বার্তা:২৮ জুন ২০২৪
জেনে নিন কীভাবে পুদিনার চাষ করবেন বারান্দায়।

বাজার থেকে কিনে আনা পুদিনার আঁটি খুলে নিন। অপেক্ষাকৃত মোটা ডাল বেছে শিকড়ের কাছাকাছি থাকা পাতা ছিঁড়ে ফেলুন। এবার একটি ছোট পাত্রে পানি নিয়ে ডুবিয়ে দিন শিকড়ের অংশ। ৫ থেকে ৭ দিনের মধ্যেই দেখবেন নতুন শিকড় বের হয়েছে।

এবার টবে লাগানোর জন্য মাটি প্রস্তুত করে নিন। শুকনা গোবর বা জৈব সারমিশ্রিত মাটি নিন টবে। টবের নিচের অংশে অবশ্যই ছিদ্র থাকতে হবে। এবার শিকড়সহ পুদিনা বুনে দিন মাটির মধ্যে। ৭ দিনের মধ্যেই নতুন পাতা গজাতে শুরু করবে।

জেনে নিন

পুদিনা গাছে খুব অল্প পানি প্রয়োজন হয়। অতিরিক্ত পানি দিলে পচে যেতে পারে গোড়া।
দিনের কিছু সময় রোদ লাগলে দ্রুত বাড়বে গাছ। তবে রোদ ছাড়াও এই গাছ দিব্যি বেঁচে থাকে। আলো বাতাস আছে এমন স্থানে রেখে দিন পুদিনার টব।
পুদিনা গাছের গোড়ার দিকের পাতাগুলো শুকিয়ে গেলে উঠিয়ে ফেলুন।
নির্দিষ্ট সময় পর পর উপর থেকেও ছেঁটে দিন।
মাসে একবার মাটি নিড়ানি দিয়ে আলগা করে জৈব সাব মিশিয়ে দিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট