মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
১৬৪ ধারার স্বীকারোক্তি: ন্যায়বিচারের সহায়ক নাকি অতিনির্ভরতার ঝুঁকি? কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন ১০ আসামি নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে প্রমাণের গুরুত্ব ও বিচারিক বিচক্ষণতার প্রশ্ন বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন – হিউম্যান রায়টস ওয়াচ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের ঐতিহাসিক রায় ১৬ জনের মৃত্যুদণ্ডের বদলে ২ জনের ফাঁসি বহাল, ১০ জন খালাস; ৪ জনের আমৃত্যু কারাদণ্ড দ্রুত বিচার নয়, যথাযথ আইনি প্রক্রিয়াই ন্যায়বিচারের মূল ভিত্তি নতুন করে আলোচনায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন এসএনএ চার্জ ইউনিটপ্রতি আধা পয়সা—১,১৬০ মেগাওয়াটে বছরে সম্ভাব্য ব্যয় প্রায় সাড়ে ৬ কোটি টাকা বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে। রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য উন্মোচন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা, লাশের পাশেই গোসল-খেজুর-ইয়াবা; গ্রেপ্তার দুই

বিএনপির সহিংসতায় নিশ্চুপ যুক্তরাষ্ট্র!

  • প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৪০৮ বার পড়া হয়েছে

বিএনপির সহিংসতায় নিশ্চুপ যুক্তরাষ্ট্র!
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ২২ নভেম্বর, ২০২৩

বিএনপির সহিংসতায় নিশ্চুপ যুক্তরাষ্ট্র!
বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা পুনর্ব্যক্ত করলেও, বিএনপির জ্বালাও-পোড়াও নিয়ে নিশ্চুপ যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ নভেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি এড়িয়ে যান।
সরকারবিরোধী আন্দোলনের নামে গত ২৮ অক্টোবর থেকে রাজধানীসহ দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে বিএনপি-জামায়াত। পুলিশ হত্যা থেকে শুরু করে দফায় দফায় অবরোধ ও হরতাল পালনের আড়ালে যানবাহনে আগুন দেয়া ও ভাঙচুর চালিয়ে যাচ্ছেন অবরোধকারীরা।
এসব ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটলেও অজানা কারণে অনেকটা নিশ্চুপ রয়েছে মানবাধিকারের সবক দেয়া পশ্চিমারা।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বিএনপি ও সমমনা দলগুলোর লাগাতার কর্মসূচির নামে সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান সময় সংবাদের প্রতিনিধি।
স্পষ্টভাবে প্রশ্ন করা হলেও উত্তরটি ঘুরিয়ে-প্যাঁচিয়েই দিলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আমরা দেখতে চাই, নির্বাচনটি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এটাই আমাদের নীতি, যা এর আগেও বেশ কয়কবার আমি স্পষ্ট করেছি।’
সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার পুরানো বুলি আওড়ালেও বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওসহ সহিংসতার বিষয়ে কিছুই বলেননি তিনি। এ নিয়ে আগেই স্পষ্ট করা হয়েছে বলে দাবি করলেও, আসলে স্পষ্ট হয়নি তার অবস্থান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট