বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর
নিউজ ডেস্ক, আদালত বার্তাঃ ১৬ জুন ২০২৬
বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের শুনানি আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে। মঙ্গলবার (১৬ জুন) সকালে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন আইনজীবী শিশির মনির। রিট আবেদনে অধস্তন আদালতের বিচারিক কার্যক্রমে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়—যেমন পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ, ছুটি মঞ্জুরি ও শাস্তিমূলক ব্যবস্থা—এসব দায়িত্ব নির্বাহী বিভাগের পরিবর্তে সুপ্রিম কোর্টের অধীনে ন্যস্ত করার দাবি জানানো হয়।
পরবর্তীতে, একই বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করে রায় প্রদান করেন। পাশাপাশি তিন মাসের মধ্যে একটি স্বতন্ত্র ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়।
রায়ের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম শুরু হলেও, পরবর্তীতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট অধ্যাদেশটি আইনে পরিণত না হওয়ায় সচিবালয়টি কার্যত বিলুপ্ত হয়ে যায়।
এ প্রেক্ষাপটে হাইকোর্টের রায়ের বৈধতা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে আপিল বিভাগের আসন্ন শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এ মামলার রায় দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও প্রশাসনিক কাঠামোর ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট