শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
৮৬% মামলার তদন্ত ঝুলে আছে: ময়নাতদন্ত সংকট, তথ্যঘাটতি ও ঢালাও আসামির জটিলতা বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: মির্জা ফখরুল অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় ঐতিহাসিক রায় Pentagon Papers মামলায় যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত আদালত প্রাঙ্গণে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক স্থাপনা নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভিসা না দিয়ে অর্থ আত্মসাৎ, ৪ আসামি রিমান্ডে ডিবি কর্মকর্তা নাজমুলসহ ৪ জনকে আদালতে হাজিরের নির্দেশ। তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বিচারপতি আশফাকুল ইসলামের বিদায়ী ভাষণে বলেন — “বিচারকের পদ থেকে অবসর নেওয়া যায়, কিন্তু ন্যায়বিচারের আদর্শ থেকে নয়।” শর্টকাটের প্রজন্ম নাকি সংগ্রামের ভবিষ্যৎ? বর্তমান শিক্ষাব্যবস্থার বাস্তবতা ও চ্যালেঞ্জ

বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: মির্জা ফখরুল

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১৭ জুলাই ২০২৬
বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়। আমরা চাই না ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই কোন হাতিয়ারে পরিণত হোক— বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দিন আহমেদ এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 
জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একসাথে জুলাই সনদ স্বাক্ষর করেছি। গণভোটের একটা অংশ নিয়ে আমাদের সাথে কোন আলোচনাই হয়নি। উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়ে আমরা একমত হইনি। এবং সে সময় আমি বক্তব্য দিয়েছিলাম যে জাতির সাথে প্রতারণা করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন আমাদের কনসেন্ট ছাড়াই জুলাই সনদে সে কথাগুলো নিয়ে এসেছেন। 
তিনি বলেন, আমরা বরাবর বলে এসেছি সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনো বলি নাই। আমরা দেশে সংস্কার এনেছি। একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনের বিষয়টি দেশে বিএনপি নিয়ে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে পার্লামেন্টে সারারাত কাজ করে আমরা নিয়ে এসেছি। আজকে যখন সংস্কারের কথাগুলো বলা হয় জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি। 
তিনি আরও বলেন, আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি তখন আমরা চেষ্টা করেছি সকল শিক্ষিত, বুদ্ধিজীবীদের এক কাতারে আনার জন্য। যেন তারা কথা বলেন। আল্লাহর কাছে অশেষ রহমত আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পেয়েছি। এই সুযোগের পর আমরা স্বপ্ন দেখছি দেশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলবো।
আমাদের প্রধানমন্ত্রী মানুষের কাছে ছুটে গিয়ে মানুষের কাছাকাছি অবস্থান করে তার পিতার মতো মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। ফলে সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে তিনি এগিয়ে চলেছেন। জুলাই আন্দোলন শুধু জুলাই মাসের জন্যই নয়। দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন জুলাইয়ে রূপ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews