1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান - আদালত বার্তা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
অধস্তন আদালতের নতুন সময় নির্ধারন সংশোধনীসহ আ.লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ পাসের সুপারিশ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা সরকারি কর্মকর্তাদের মানতে হবে যে ১১ নির্দেশনা দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশের ক্লারিফিকেশন দরকার: জয়নুল আবেদীন বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের স্মারক

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান এক সপ্তাহের জন্য প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সাবেক এই চেয়ারম্যান ১১ই সেপ্টেম্বর (সোমবার) থেকে ১৮ই সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত এই দায়িত্বে থাকবেন।

প্রেসিডেন্টের আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে গত ৩১শে আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, ১১ই সেপ্টেম্বর থেকে আগামী ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতিতে বা তার পুনরায় দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।


আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান ১৯৮৬ সালে জেলা আদালত, ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালের ৩০শে জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ই জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট