1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ভিসা নীতি ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বিষয়ে যা বললেন উজরা জেয়া - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা

ভিসা নীতি ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বিষয়ে যা বললেন উজরা জেয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩৮১ বার পড়া হয়েছে

ভিসা নীতি ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বিষয়ে যা বললেন উজরা জেয়া
নিউজ ডেস্ক আদালত :১২ জুলাই, ২০২৩
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন, বাংলাদেশের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের ভিসা নীতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থনের উদ্দেশে করা হয়েছে। আমরা মনে করি, এমন নির্বাচন প্রতিটি গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের উন্নতি করতেও এটি অপরিহার্য।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
বাংলাদেশ প্রসঙ্গে উজরা জেয়া বলেন, দিল্লির পরপরই ঢাকায় যেতে পেরে আমি খুবই আনন্দিত। সেখানে বাংলাদেশ সরকারের সঙ্গে অনেকগুলো ইস্যুতে আলোচনা করবো। এরমধ্যে মানবিক সহযোগিতা এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে যা আমরা আশা করি। তাছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধির মধ্যে সম্পর্ক, বাংলাদেশের লক্ষ্য অর্জনে শ্রম অধিকার এবং বিভিন্ন দলের স্বাধীনতা নিয়েও আলোচনা হবে।

উজরা জেয়া চার দিনের সফরে ভারত থেকে বাংলাদেশে এসেছেন। তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন।
উজরা জেয়ার সফরসঙ্গীদের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও রয়েছেন। তার এই সফরে বাংলাদেশে শ্রম অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানব পাচার ও রোহিঙ্গা-সংকট নিয়ে আলোচনা হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

চার দিনের সফরের তৃতীয় দিনে উজরা জেয়া বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনেও যাবেন। মার্কিন এই শীর্ষ কর্মকর্তা শুক্রবার দেশে ফিরে যাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট