1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ভোটার হতে লাগবে পাঁচ ধরনের তথ্য - আদালত বার্তা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন রমজানে অফিস সময় নির্ধারণ। আশুলিয়ায় লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল বিবাহ-তালাক নিবন্ধনে কেন্দ্রীয় ডিজিটাল সিস্টেম চালুর রায় প্রকাশ রোজায় স্কুল ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত। নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র আমলাতন্ত্র থেকে বেরিয়ে এল রাজউক বোর্ড ড্যাপের বিধি ভঙ্গ করলে জেলসহ ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা আট জেলা আদালতে চালু হচ্ছে ই-বেইলবন্ড, ২১ জানুয়ারি উদ্বোধন।

ভোটার হতে লাগবে পাঁচ ধরনের তথ্য

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

জাতীয়
ভোটার হতে লাগবে পাঁচ ধরনের তথ্য
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৭ ডিসেম্বর ২০২৪
ভোটার হতে লাগবে পাঁচ ধরনের তথ্য
দেশের ভোটারযোগ্য যেসব নাগরিক এখনো ভোটার হননি তাদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া নতুনদের ভোটার হতে কি কি লাগবে সে বিষয়ে দিকনির্দেশনা দিয়েছে কমিশন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যেকোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তারা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।

নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন : সিইসি
নাগরিকদের ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে ইসি
তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নাসির উদ্দীন কমিশন
ইসি আরও জানায়, একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।

ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে–

১. ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি
২. জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি
৩. নিকট আত্মীয়ের (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি) এনআইডির ফটোকপি
৪. এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
৫. ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি)

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট