রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Title :
চীনা দূতাবাসে হামলার হুমকি: কূটনৈতিক নিরাপত্তায় বাড়তি সতর্কতা, তৎপর গোয়েন্দারা যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স, এআই ক্যামেরার পর ঢাকার ট্রাফিকে নতুন প্রযুক্তি গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস স্মার্টফোন, AI ও আইনজীবীর নতুন Drafting Assistant Junior Lawyer-এর Drafting দক্ষতায় আসছে নতুন পরিবর্তন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েশন: প্রশিক্ষণ, দক্ষতা ও বাস্তব কাজের পূর্ণাঙ্গ রোডম্যাপ। বিশেষ প্রতিবেদন নিট এফডিআই ৩৯.৩৬% বাড়লেও নতুন বিনিয়োগে ভাটা পরিসংখ্যানের আড়ালে কি আস্থার সংকট? স্থানীয় সরকার নির্বাচন: সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন চাইলেন সিইসি সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বাড়াচ্ছে সরকার চিকেনস নেকে’ চতুর্থ রেললাইনের অনুমোদন ভারতের

শত্রুদের হিসাব ভুল ছিল: পুতিন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৪১৬ বার পড়া হয়েছে

শত্রুদের হিসাব ভুল ছিল: পুতিন
নিউজ ডেস্ক আদালত বার্তা :২৭ জুন, ২০২৩

শত্রুদের হিসাব ভুল ছিল: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন,
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাগনারের ভাড়াটে বাহিনীর বিদ্রোহের বিরোধিতা করার জন্য নিরাপত্তা বাহিনী ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, রাশিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির সব চেষ্টা ব্যর্থ হয়েছে। রাশিয়ার শত্রুদের দোষারোপ করে তিনি বলেন, তাদের হিসাব ভুল ছিল।
প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, নিরাপত্তা বাহিনীর প্রধান ও অন্যান্য শীর্ষস্থানীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সোমবার রাতে সঙ্কটের বিষয়ে তিনি এ মন্তব্য করেন। খবর-আলজাজিরা।
পুতিন বলেন, ‘আমি সকল সৈনিক ও গোয়েন্দা কর্মীদের ধন্যবাদ জানাই যারা বিদ্রোহীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।’ ভাষণে তিনি জানান, ‘রক্তপাত এড়াতে যা কিছু সম্ভব করা হয়েছিল তার নির্দেশে।’
মস্কোতে সশস্ত্র বিদ্রোহীদের অগ্রগতি বন্ধে ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে মধ্যস্থতা করার জন্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও ধন্যবাদ জানান তিনি।
প্রিগোজিনের নাম উল্লেখ না করে ভাড়াটে কমান্ডার ও সৈন্যদের যারা রক্তপাত এড়িয়ে গেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন।
রাশিয়ার বিশ্লেষক পাভেল ফেলগেনহাওয়ার পুতিনের মন্তব্যের বিষয়ে বলেন, ‘দেশের জনগণের উদ্দেশে এই ভাষণ গুরুত্বপূর্ণ। তবে এর মানে এই নয় যে, সমস্যাগুলো কেটে গেছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট