বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

সংসদ নির্বাচনে অপরাধের বিচার করতে মাঠে থাকবে ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

  • প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪১ বার পড়া হয়েছে

সংসদ নির্বাচনে অপরাধের বিচার করতে মাঠে থাকবে ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১৭ ডিসেম্বর ২০২৩।
আগামী ৭ জানুয়ারী (রোববার) অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনের জন্য মোট ৬৫৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক আদেশে এসব বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়।

নির্বাচন কমিশনের অভিপ্রায় অনুযায়ী ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান মতে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে মনোনয়ন পাওয়া বিচার বিভাগীয় কর্মকর্তাগণ নির্বাচনের ২ দিন আগে, নির্বাচনের দিন ৭ জানুয়ারী এবং নির্বাচনের ২ দিন পর অর্থাৎ আগামী ৫ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত মোট ৫ দিন নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় দায়িত্ব পালন করবেন।

বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৯ এ-তে উল্লেখিত ৭৩ (২বি), ৭৪(২এ), ৩, ৪, ৫, ৬ মতে ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২ অনুযায়ী ১৮৯৮ সালের ফৌজদারী দন্ড বিধির ১৯০ এর (১) উপধারা মতে নির্বাচনী অপরাধ সমুহ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন।
নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদ নির্বাচনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগের জন্য মনোনীত ৬৫৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তার চাকরি নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট