বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Title :
সফটওয়্যার জটিলতায় লক হয়ে আছে ৩৫ হাজার নাগরিকের এনআইডি ২০২৫ সালের আগে নির্মিত অবৈধ ভবনকে শর্তসাপেক্ষে বৈধতা দেবে রাজউক: চূড়ান্ত হলো বিধিমালার খসড়া “শুধু সরকারি প্রয়োজনের দাবি দেখিয়ে নিবন্ধিত ইজারা বাতিল বৈধ নয়” ২০২৬ থেকে ২০৩০: সহকারী AI থেকে স্বয়ংক্রিয় এজেন্ট—বদলে যাচ্ছে প্রযুক্তির ভবিষ্যৎ হেফাজতে মৃত্যু, গণপিটুনি ও নির্বিচার গ্রেপ্তার: মানবাধিকার পরিস্থিতি নিয়ে ডিআরপিডব্লিউর গভীর উদ্বেগ হাসিনার প্রত্যর্পণ ও পাসপোর্ট ইস্যু: ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণের নতুন মেরুকরণ ১২ বছরেও ওয়ারিশদের পক্ষভুক্ত না করায় হাইকোর্টে সিভিল রিভিশন অবসিত পুলিশ সদর দপ্তরে রুদ্ধদ্বার বৈঠকে উত্তেজনা: বেআইনি আটকের মৌখিক নির্দেশ মানতে অস্বীকৃতি শীর্ষ কর্মকর্তাদের আইন কী, আইন কোথায় এবং আইন কীভাবে পড়তে হয়? আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি

সফটওয়্যার জটিলতায় লক হয়ে আছে ৩৫ হাজার নাগরিকের এনআইডি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সফটওয়্যার জটিলতায় লক হয়ে আছে ৩৫ হাজার নাগরিকের এনআইডি

​নিউজ ডেস্ক , আদালত বার্তা

প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬

​কারিগরি ও সফটওয়্যার জটিলতার কারণে দেশের প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

​ইসি সূত্রে জানা গেছে, মূলত আঙ্গুলের ছাপের মান (কোয়ালিটি) কমে যাওয়া এবং একজনের আঙ্গুলের ছাপের সঙ্গে অন্যজনের ছাপ মিলে যাওয়াসহ বেশ কিছু কারিগরি ত্রুটির কারণে এই নাগরিকদের এনআইডি কার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে গেছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট নাগরিকরা।

​সমস্যাটির স্থায়ী সমাধানে ইতোমধ্যে সফটওয়্যার উন্নয়নের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, “নতুন সফটওয়্যার তৈরির কাজ চলমান রয়েছে। সফটওয়্যারটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে ভুক্তভোগী নাগরিকরা উপজেলা নির্বাচন অফিস থেকেই সরাসরি এই সমস্যার সমাধান পাবেন।”

​তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে যেসব নাগরিক লক হয়ে যাওয়া এনআইডির বিষয়ে কমিশনের কাছে অভিযোগ বা আবেদন জানাচ্ছেন, তাৎক্ষণিক যাচাই-বাছাই সাপেক্ষে তাদের এনআইডি কার্ডগুলো আনলক করে দেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট