বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

সাংবাদিকদের এড়িয়ে গেলেন পিটার হাস

  • প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৫ বার পড়া হয়েছে

সাংবাদিকদের এড়িয়ে গেলেন পিটার হাস
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ১ডিসেম্বর ২০২৩

সাংবাদিকদের এড়িয়ে গেলেন পিটার হাস।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এড়িয়ে গেছেন পিটার হাস। তিনি ভবনের অপর একটি গেট দিয়ে চলে গেছেন।
সকাল ১১টা থেকে পররাষ্ট্র সচিবের সঙ্গে তিনি প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন।
বৈঠক শেষে যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনের ফটক দিয়ে বেরিয়ে যায়। সেখানে সাংবাদিকরা অপেক্ষায় ছিলেন।
এর কিছু সময় পর বিকল্প পথ দিয়ে পিটার হাসের গাড়ি বের হয়। পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের আজকের বৈঠকের বিষয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
১১ দিন ছুটি কাটিয়ে গত সোমবার ঢাকায় ফেরেন পিটার হাস। এর আগে ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন।
রাষ্ট্রদূত ও কূটনীতিকদের তাদের কর্মস্থল থেকে নিজ দেশে বা অন্যত্র ছুটিতে যাওয়া স্বাভাবিক নিয়ম হলেও রাষ্ট্রদূত পিটার হাসের সফরটি বেশ আলোচিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট