শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে হত্যা: আইফোন ছিনতাইয়ের জেরে খুনের সন্দেহ, আটক ৩ আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া বাঁচব কীভাবে’ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের

সুগন্ধা বিচ এখন বঙ্গবন্ধু বিচ আরেকটি মুক্তিযোদ্ধাদের নামে

  • প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২৬ বার পড়া হয়েছে

সুগন্ধা বিচ এখন বঙ্গবন্ধু বিচ
আরেকটি মুক্তিযোদ্ধাদের নামে

নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
বদলে গেল কক্সবাজার সমুদ্র সৈকতের দুটি সৈকতের (বিচ) নাম। এর মধ্যে বহুল পরিচিত সুগন্ধা বিচকে বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নতুন নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিচ’। অন্য বিচটি অবশ্য নতুন। সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মধ্যবর্তী স্থানটিকে দেশের বীর মুক্তিযোদ্ধাদের নামে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহাব উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কেন্দ্রীয় চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মাঝখানের খালি জায়গায় ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণ করা হয়। একই সঙ্গে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এখানে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্টদের এটি বাস্তবায়নে আদেশ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট