শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Title :
ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে  ‘হৃদয়ে ঢাকা’ কর্মসূচিতে ঐতিহ্য ও নাগরিক চেতনার নতুন উদযাপন আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক যে কারণে পদত্যাগ করতে হচ্ছে রাষ্ট্রপতিকে, জানা গেল কারণ এক বছরে ২৫ লাখে মামলা কমানোর চেষ্টা সরকারের: আইনমন্ত্রী আলোচনায় হাসিনার দেশে ফেরা চলছে নানা গুঞ্জন স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি  সাংবাদিকতার পেশায় আইনি জ্ঞান ও পেশাগত দায়বদ্ধতা: সত্য অনুসন্ধানের অপরিহার্য ভিত্তি এমপি নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও নিয়ে, অবশেষে যে সিদ্ধান্ত নিলো জামায়াত আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩-২০২৪ এ পদে ১৪ টি পদের সবগুলো পদ নিয়ে পূর্ণাঙ্গ প্যানেলে জয়লাভ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৮৯২ বার পড়া হয়েছে

 

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩-২০২৪ এ পদে ১৪ টি পদের সবগুলো পদ নিয়ে পূর্ণাঙ্গ প্যানেলে জয়লাভ।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা:১৬ মার্চ ২০২৩।

 

  • সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩-২০২৪ এ পদে ১৪ টি পদের সবগুলো পদ নিয়ে পূর্ণাঙ্গ প্যানেলে জয়লাভ করলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জনাব মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক জনাব মো. আবদুন নুর দুলালের সাদা প্যানেল । প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা নবনির্বাচিত কমিটির সবাইকে।

২০২৩-২০২৪ বৎসরের জন্য সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে ১৪ পদের সভাপতি নির্বাচিত হলেন সিনিয়র এডভোকেট জনাব মো. মোমতাজ উদ্দিন ফকির( সাদা) প্রাপ্ত ভোট ৩৭২৫, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব এ এম মাহবুব উদ্দিন খোকন ( নীল) প্রাপ্ত ভোট ২৯৩, অপর প্রার্থী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ( স্বতন্ত্র) ৫২ ভোট।
সহ-সভাপতি নির্বাচিত হলেন জনাব মোহাম্মদ আল আজম ( সাদা) প্রাপ্ত ভোট ৩৫৯১ ও মিসেস জেসমিন সুলতানা ( সাদা) প্রাপ্ত ভোট ৩৫২৮।
সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব মো. আবদুন নুর দুলাল ( সাদা) প্রাপ্ত ভোট ৩৭৪১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মো রুহুল কুদ্দুস কাজল (নীল) প্রাপ্ত ভোট ৩০৯ ।
ট্রেজারার জনাব এম মাসুদ আলম চৌধুরী ( সাদা) প্রাপ্ত ভোট ৩৭২৯ ৷ সহ-সম্পাদক জনাব এ বি এম নুরে আলম ( উজ্জ্বল) (সাদা) প্রাপ্ত ভোট ৩৬৪০ ও মোহাম্মদ হারুনুর রশিদ (সাদা) প্রাপ্ত ভোট ৩৫৬৩ ।
সদস্য মহিউদ্দিন আহমেদ রুদ্র ( সাদা) প্রাপ্ত ভোট ৩৫৬২ , জনাব মো. মনিরুজ্জামান রানা ( সাদা) প্রাপ্ত ভোট ৩৫৫৯, জনাব শফিক রায়হান শাওন ( সাদা) প্রাপ্ত ভোট ৩৪৫৭, জনাব মো. সাফায়েত হোসেন সজীব ( সাদা) প্রাপ্ত ভোট ৩৪৫৬, জনাব মো. দেলোয়ার হোসেন ( সাদা) প্রাপ্ত ভোট ৩৪৪২, জনাব মো. মোহাম্মদ নাজমুল হুদা ( সাদা) প্রাপ্ত ভোট ৩৩৭৫ ও জনাব সুবাস চন্দ্র দাস ( সাদা) প্রাপ্ত ভোট ৩১৬৭ ।
১৫ ও ১৬ মার্চ ২০২৩ইং দুইদিন ব্যাপী নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার পর রাতেই ভোট গণনা শেষে নির্বাচন সাব কমিটির আহবায়ক ও সমিতির সাবেক সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মো. মনিরুজ্জামান ফলাফল ঘোষণা করেন।
এবার মোট ভোটার সংখ্যা ছিল ৮৬০২ ভোট। প্রথম দিন ১৫ মার্চ ভোট কাস্টিং হয় ২২১৭ ভোট, দ্বিতীয় দিন ভোট কাস্টিং হয় ১৯২০ ভোট। দুই দিনে মোট কাস্টিং ভোট ৪১৩৭।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews