বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Title :
এক বছরে ২৫ লাখে মামলা কমানোর চেষ্টা সরকারের: আইনমন্ত্রী আলোচনায় হাসিনার দেশে ফেরা চলছে নানা গুঞ্জন স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি  সাংবাদিকতার পেশায় আইনি জ্ঞান ও পেশাগত দায়বদ্ধতা: সত্য অনুসন্ধানের অপরিহার্য ভিত্তি এমপি নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও নিয়ে, অবশেষে যে সিদ্ধান্ত নিলো জামায়াত আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান আয়কর নিরীক্ষায় পড়লে কী করবেন? ১০ প্রশ্নের উত্তর সংস্কৃতি কি নিরপেক্ষ থাকতে পারে—নাকি অনিবার্যভাবে মতাদর্শের বাহন?

স্বাচিপ নেতা ডা. নারায়ণ হত্যা মামলায়  ৫ জনের মৃত্যুদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

স্বাচিপ নেতা ডা. নারায়ণ হত্যা মামলায়  ৫ জনের মৃত্যুদণ্ড
নিউজ ডেস্ক আদালত বার্তাঃআগস্ট ১৭, ২০২৫

ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-কামরুল হাসান অরুন, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া ও সাইদ মিজি। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-আবুল কালাম, সাইদুল, ফয়সাল ও পেদা মাসুম। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন-রফিকুল ইসলাম।

মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৩ আগস্ট রাতে রাজধানীর মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন ডা. নিতাই। ঘটনার সময় তার সঙ্গে বাসায় ছিলেন বৃদ্ধা মা। স্ত্রী লাকী চৌধুরী ছিলেন চট্টগ্রামে।

পরদিন নিহতের বাবা বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। দীর্ঘ শুনানি শেষে প্রায় ১৩ বছর পর এ রায় ঘোষণা করা হলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews