1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
হলমার্ক দুর্নীতি মামলা: সাজার রায় শুনে পালিয়ে গেলেন আসামি - আদালত বার্তা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা করলে পরিণতি কী হবে? সংসদে ৭ বিল পাস, তিনটিতে বিরোধী দলের নোট অব ডিসেন্ট অধস্তন আদালতের নতুন সময় নির্ধারন সংশোধনীসহ আ.লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ পাসের সুপারিশ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন  বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ আগামী ১৯ মে ২০২৬ তারিখ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশের লক্ষ্মীপুরের নিলুফার ইয়াসমিনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়  পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা সরকারি কর্মকর্তাদের মানতে হবে যে ১১ নির্দেশনা দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি পদত্যাগ এপ্রিলে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

হলমার্ক দুর্নীতি মামলা: সাজার রায় শুনে পালিয়ে গেলেন আসামি

এডভোকেট মোহাম্মদ এনামুল হক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

হলমার্ক দুর্নীতি মামলা: সাজার রায় শুনে পালিয়ে গেলেন আসামি
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ, ১৯শে মার্চ ২০২৪
হলমার্ক দুর্নীতি মামলা: সাজার রায় শুনে পালিয়ে গেলেন আসামি
হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১১টি মামার মধ্যে একটি সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকারের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন। এ রায় শুনে তিনি আদালত থেকে পালিয়ে গেল।

এদিন আদালতে জামিনে থাকা আসামি জামাল উদ্দিন উপস্থিত হন। তার উপস্থিতি থাকাকালীন আদালত রায় ঘোষণা করেন। রায়ে এক ধারায় তার পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আরেক ধারায় দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মো. হারুন ওর রশিদ জানান, “এ মামলায় আসামি জামাল আদালতে হাজিরা দেন। রায় ঘোষণার সময় উনি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে দেখি চলে গেছেন।”

আদালতের বেঞ্চ সহকারী রাজিব দে বলেন, “আসামি জামাল জামিনে ছিলেন। আজকে হাজিরা দিয়েছেন। রায়ের পর তাকে না পাওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট