1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি - আদালত বার্তা
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দীর্ঘ কারাবাস:আইনের অপব্যবহার নিয়ে আইনজীবীদের উদ্বেগ। একজন আইনজীবীর অপ্রাসঙ্গিক জেরা গুণগতভাবে শক্তিশালী মোকদ্দমাকেও ধ্বংস করে দেয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমতলী এজলাসে আইনজীবীকে কটূক্তি করায় বাদীর কারাদণ্ড জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৯ মে ২০২৬
বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রতা থেকে মুক্তি দিতে এবং মামলা জট কমাতে হাইকোর্ট বিভাগে একদিনে ৫ হাজার ১২টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। 
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বিশেষ নির্দেশনায় বৃহস্পতিবার (৭ মে) এসব মামলা নিষ্পত্তি করেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো।
এখন থেকে প্রতি বৃহস্পতিবার পুরোনো মামলা নিষ্পত্তির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে মোট ৩ হাজার ২৪৭টি পুরোনো ক্রিমিনাল মিস (বিবিধ) মামলা নিষ্পত্তি করা হয়েছে।
একই সঙ্গে রিট মোশন বেঞ্চগুলো নিষ্পত্তি করেছে ১ হাজার ৭৬৫টি পুরোনো রীট মামলা। সব মিলিয়ে একদিনে ৫ হাজার ১২টি পুরোনো মামলার নিস্পত্তি করা হয়েছে।
এর আগে, দেশের বিচার ব্যবস্থায় গতিশীলতা আনতে সম্প্রতি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চের বিচারপতিদের দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।
প্রধান বিচারপতির সেই নির্দেশনার আলোকেই সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিরা পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে এই কার্যকর উদ্যোগ গ্রহণ করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট