বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

৪ ঘণ্টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামে পৌঁছাল উদ্বোধনী ট্রেন।

  • প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৪৯৬ বার পড়া হয়েছে

৪ ঘণ্টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামে পৌঁছাল উদ্বোধনী ট্রেন।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
নিউজ ডেস্ক, আদালত বার্তা : ১১ নভেম্বর ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ উদ্বোধন করার পরে এই ট্রেনেই রামু রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন। তারপর ট্রেনটি আবার কক্সবাজার রেলওয়ে স্টেশনে ফেরত আসে।

শনিবার বেলা ৫টা ৪ মিনিটে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।
তারপর রামু রেলওয়ে স্টেশন, ঈদগাহ রেলওয়ে স্টেশন, দোহাজারী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয় ট্রেনটি। এরপর রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায় ট্রেনটি।
কক্সবাজার থেকে উদ্বোধনী ট্রেনটিতে ছিল ১৯টি বগি ও ২ ইঞ্জিন। এর মধ্যে ৪ বগি ও একটি ইঞ্জিন চট্টগ্রাম স্টেশনে রেখে ৪৫ মিনিটের যাত্রাবিরতি শেষে ১০টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
এর আগে ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রেনটির রামু স্টেশনে গিয়েছিল। আবার ফিরে আসে কক্সবাজার স্টেশনে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট