সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Title :
আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস মফস্বলে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে: জুলাইয়ে ৫০ জন ক্ষতিগ্রস্ত, ৯১% ঘটনা জেলা-উপজেলায় কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু, নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন জুলাইয়ের চেতনা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা: তথ্যমন্ত্রী গবেষণায় চৌর্যবৃত্তি ও অনিয়ম: বাংলাদেশের উচ্চশিক্ষায় আস্থার সংকট জুলাই আন্দোলনের হত্যা মামলা: পিবিআইয়ের অভিযোগপত্রে শেখ হাসিনাসহ ৫০ জন অভিযুক্ত, ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বাংলাদেশিদের জন্য দ্রুত ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ

৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৬ মে ২০২৬
চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে। বিচারকার্য শুরুর মাত্র সাতদিনের মাথায় আগামীকাল বুধবার (১৭ জুন) এই মামলার রায় ঘোষণা করা হবে
মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের এই দিন ধার্য করেন।
মামলার আসামি মো. মনির হোসেন (৩০) কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মিয়াখান নগরে বসবাস করতেন। আজ শুনানি চলাকালে আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠ সংলগ্ন একটি গুদাম কক্ষে চার বছরের ওই শিশুকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি দ্রুত তদন্ত শেষ করে গত ৪ জুন আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। এরপর গত ৯ জুন আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচারকার্য শুরু হয়।
পুলিশ জানায়, তদন্তে প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণ, ভুক্তভোগী শিশুর চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং ভুক্তভোগী ও আসামির জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসকল অকাট্য তথ্য-উপাত্তের ভিত্তিতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ উল আলম চৌধুরী মারুফ বলেন, বাকলিয়ার শিশু ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলাটিতে মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপক্ষ সমস্ত সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ শতভাগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আগামীকাল বুধবার রায়ের দিন ধার্য করা হয়েছে। আমরা আশা করছি, ট্রাইব্যুনাল আসামিকে সর্বোচ্চ দণ্ড প্রদান করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট