1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
অন্তর্বর্তী সরকারের বৈধতা দিলেন সুপ্রিম কোর্ট - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

অন্তর্বর্তী সরকারের বৈধতা দিলেন সুপ্রিম কোর্ট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের বৈধতা দিলেন সুপ্রিম কোর্ট
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৯ই আগস্ট ২০২৪

অন্তর্বর্তী সরকারের বৈধতা দিলেন সুপ্রিম কোর্ট।
দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে মতামত দিয়েছেন সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের সাত বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মত প্রদান করেন।

শুক্রবার (৯ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসনের সূত্রে এ তথ্য জনা যায়।

সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি বলেছেন এখন দেশে প্রধানমন্ত্রী ও সংসদ নেই। এই অবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের মতামত দরকার। পরে তারা আলোচনা করে ওই মতামত দেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ পড়ানোর বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধান বিচারপতির কাছে মতামত চান। তখন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে মত দেন।

শুক্রবার (৯ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন মতামত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে রাষ্ট্রপতি বলেছেন এখন দেশে প্রধানমন্ত্রী ও সংসদ নেই। এ অবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের মতামত দরকার। পরে তারা আলোচনা করে ওই মত দেন
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, সংবিধানে অন্তর্র্বতীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় উল্লিখিত প্রশ্নের বিষয়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্ত অন্তর্র্বতীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট