সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস মফস্বলে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে: জুলাইয়ে ৫০ জন ক্ষতিগ্রস্ত, ৯১% ঘটনা জেলা-উপজেলায় কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু, নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন জুলাইয়ের চেতনা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা: তথ্যমন্ত্রী গবেষণায় চৌর্যবৃত্তি ও অনিয়ম: বাংলাদেশের উচ্চশিক্ষায় আস্থার সংকট

অন্যের ভূরাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে না: পিটার হাস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৭ বার পড়া হয়েছে

অন্যের ভূরাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে না: পিটার হাস
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২১ সেপ্টেম্বর, ২০২৩
অন্যের ভূরাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে না: পিটার হাস
যুক্তরাষ্ট্র কখনও অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়নই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।
বৃহস্পতিবার ( ২১ সেপ্টেম্বর) সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সমস্যা সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বন্ধে ও শান্তি বজায় রাখতে তরুণদের এগিয়ে আসতে হবে।
পিটার হাস বলেন, বাইডেন প্রশাসন রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রত্যাবাসন ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেয়াসহ বেশ কিছু বিষয়ে কাজ করছে।
তিনি বলেন, সংকট থেকে উত্তরনে সম্বনিত প্রচেষ্টা দরকার।
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত আবারও বাংলাদেশে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট