1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
অফিসে আসতে দেরি করায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাহিদ সুলতানার বেতন কেটে নেওয়া হয়েছে - আদালত বার্তা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আজ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নাসির-তামিমা-রাকিব মামলায় বিচারের রায় আজ।

অফিসে আসতে দেরি করায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাহিদ সুলতানার বেতন কেটে নেওয়া হয়েছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে

অফিসে আসতে দেরি করায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাহিদ সুলতানার বেতন কেটে নেওয়া হয়েছে

ডেস্ক নিউজ আদালত বার্তা :১২ এপ্রিল ২০২৩।

অফিসে আসতে দেরি করায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাহিদ সুলতানার বেতন কেটে নেওয়া হয়েছে। দুই দিন বিলম্বে অফিসে আসায় একদিনের বেতন কর্তন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সই করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি মঙ্গলবার (১১ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির ভাষ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসের ১২ ও ২২ তারিখ বিলম্বে অফিসে উপস্থিত হন হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাহিদ সুলতানা। এজন্য বিলম্বের কারণ জানতে চেয়ে তাঁকে শোকজ করা হয়।

তবে ওই কর্মকর্তার দাখিলকৃত জবাব সন্তোষজনক প্রতীয়মান না হওয়ায় সরকারী কর্মচারী (নিয়মিত উপস্থিত) বিধিমালা, ২০১৯ এর ৫(১)(২) উপবিধি মোতাবেক উল্লেখিত দুই দিন বিলম্বে অফিসে উপস্থিত হওয়ায় জন্য একদিনের সমপরিমাণ মূল বেতন কর্তনের আদেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট