বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

আইনপেশা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: বিএনপি নেতাকে ক্ষমা চাওয়ার আহ্বান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

আইনপেশা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: বিএনপি নেতাকে ক্ষমা চাওয়ার আহ্বান

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৬ নভেম্বর ২০২৫

বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুরে অনুষ্ঠিত একটি সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের আইনপেশা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি,ঢাকা আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বৃহস্পতিবার পৃথক পৃথক বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, মেজবাহ উদ্দিন ফরহাদের এই বক্তব্য দ্বারা আইন পেশার মতো মহান পেশার সঙ্গে জড়িত আইনজীবীদের অসম্মান করা হয়েছে। তার এই মানহানিকর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঢালাওভাবে প্রচারিত হওয়ায় আইনজীবীদের মান-মর্যাদা ও সামাজিক অবস্থান তীব্রভাবে ক্ষুণ্ন হয়েছে, যার দরুণ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি। তার এমন নেতিবাচক বক্তব্যে সারাদেশের আইনজীবীবৃন্দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য অবিলম্বে মেজবাহ উদ্দিন ফরহাদকে জনসম্মুখে তার বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।

গত ৫ নভেম্বর বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুরে অনুষ্ঠিত একটি সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ আইনজীবীদের সম্পর্কে বলেন, ওকালতি যারা করে, তারা কিন্তু টাউট-বাটপার। পরে তার এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট