শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Title :
সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার’ বন্ধ, অপরাধ দমনে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের প্রস্তাব পুলিশের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”: এক অনন্য ঐতিহাসিক ও রাজনৈতিক দলিলের বিচার-বিশ্লেষণ বাংলাদেশের শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব: একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন বিমানবন্দরে ইমিগ্রেশন হয়রানি: বৈধ যাত্রীদের বাধা দেওয়ায় হাইকোর্টের কড়া রুল ও নির্দেশনা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ প্রকাশকদের তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান সংশোধন কমিটির সভাপতি

আটকের দুই দিন পর বাসায় ফিরলেন ইমরান খান

  • প্রকাশিত: শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৫২০ বার পড়া হয়েছে

আটকের দুই দিন পর বাসায় ফিরলেন ইমরান খান।

ডেস্ক নিউজ আদালত বার্তা :১৩মে ২০২৩।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান আটকের দুই দিন পর লাহোরের জামান পার্কের বাসভবনে ফিরেছেন।
৯ মে গ্রেপ্তার হওয়ার পর থেকে ছড়িয়ে পড়া সহিংসতা, সেনা মোতায়েন, ধর-পাকড় ও অবশেষে জামিন পাওয়ার মতো ঘটনার পর শুক্রবার (১২ মে) রাতে বাসভবনে ফিরেন ইমরান খান।
রাজধানী ইসলামাবাদ থেকে যাত্রার আগে সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক তাকে লাহোরে রওনা হতে বাধা দেয়ার ব্যাপক চেষ্টা চালিয়েছে। তিন ঘণ্টা ধরে, তিনি তাকে অপেক্ষায় রেখেছিলেন। বাইরে বের হওয়া এখন তার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে বলে যুক্তি দেখান ইসলামাবাদের আইজিপি।

পরে তারা জানতে পারেন সড়কে কোন যানজট নেই। সেই সঙ্গে হামলার আশঙ্কার কোন বাস্তব ভিত্তি নেই।
ইমরানের বাড়ি ফেরার খবরে সেখানে জড়ো হন হাজারো পিটিআই সমর্থক ও নেতাকর্মীরা। তারা স্লোগানে স্লোগানে অভিনন্দন জানান তাদের প্রিয় নেতাকে।
শুক্রবার (১২ মে) আল কাদির ট্রাস্ট মামলায় জামিন পান ইমরান খান। পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে দুই সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার দুপুরে আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ইমরান খানকে আদালতে নেয়া হয়। ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঁগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
অবশেষে জামিন পেলেন ইমরান খান
বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ বলে আখ্যায়িত করেন।

ইমরান খানকে হাজির করা উপলক্ষে ইসলামাবাদ হাইকোর্টে বাড়তি পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। আদালতের মূল ফটকে পেচানো কাঁটাতার ফেলে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়।

এদিন আদালত কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিটিআই প্রধান জানান, গ্রেপ্তারের পরে ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা ল্যান্ডফোনের মাধ্যমে স্ত্রীর সঙ্গে তাকে কথার বলার অনুমতি দিয়েছিলেন।

গ্রেপ্তার হবেন ভেবেছিলেন কি না এমন এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, আমি শতভাগ নিশ্চিত ছিলাম, আমাকে গ্রেপ্তার করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট