সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন চালু নিরাপদ খাদ্য কেনাকাটায় উপভোক্তার সচেতনতায় আইন, বাস্তবতা ও নাগরিক দায়িত্ব মোবাইল ব্যাংকিংয়ে জরুরি প্রয়োজনে মিলবে সুদমুক্ত ৫ হাজার টাকা ঋণ ঢাকার সিএমএম কোর্টে নিত্যদিনের  সংকটে বিচারপ্রার্থী ও আইনজীবীরা আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আদালত বার্তাঃ২১ ফেব্রুয়ারি ২০২৫। 

আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা নিজেদের বুকের রক্ত ঢেলে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। সালাম, রফিক, বরকত, জব্বারসহ সকল ভাষা শহীদের আত্মত্যাগ আমাদের জাতীয় গৌরবের প্রতীক।

বাংলা ভাষার জন্য তাঁদের এই আত্মত্যাগ শুধু আমাদেরই নয়, বরং পুরো বিশ্বের জন্য এক বিরল ইতিহাস। ইউনেস্কো ১৯৯৯ সালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা আজ বিশ্বব্যাপী ভাষার অধিকার রক্ষার প্রতীক হিসেবে পালিত হয়।

আসুন, একুশের চেতনাকে বুকে ধারণ করে সব মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হই, বাংলা ভাষাকে ভালোবাসি, এবং সঠিকভাবে চর্চা করি। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করি।

🔴 শ্রদ্ধা ও ভালোবাসা সকল ভাষা শহীদের প্রতি! 🔴

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট