1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আমাদেরও এক দফা, শেখ হাসিনার অধীনে নির্বাচন: কাদের - আদালত বার্তা
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয়

আমাদেরও এক দফা, শেখ হাসিনার অধীনে নির্বাচন: কাদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৩৫৪ বার পড়া হয়েছে

আমাদেরও এক দফা,
শেখ হাসিনার অধীনে নির্বাচন: কাদের

নিউজ ডেস্ক আদালত বার্তা :১৩ জুলাই ২০২৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। তাদের যেমন এক দফা, আমাদেরও দফা একটাই। বুধবার রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এক দফা, আমাদেরও একটাই দফা, সংবিধানসম্মত নির্বাচন। শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন নয়। শেখ হাসিনার আমলের নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যাদের হাতে রক্তের দাগ তাদের সঙ্গে কোানো আপোষ নয়, কোনো ডায়লগ নয়, কোনো আলোচনা নয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের জনগণ যাকে পছন্দ করেন; যেই নেত্রীর সততা, উল্পুয়ন ও পরিশ্রমকে পছন্দ করেন এবং যেই নেত্রী সারারাত জেগে জেগে মানুষের কষ্ট দূর করার কথা চিন্তা করেন- সেই নেত্রীকে আমরা হারাতে চাই না। বিএনপির এক দফা। আমাদেরও এক দফা- সংবিধানসম্মত নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব। আমরা কাউকে বাধা দেব না, কাউকে আক্রমণও করব না।’

নয়াপল্টনে বিএনপির সমাবেশ ও এক দফা আন্দোলনের ঘোষণার উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অনেক স্বপ্ন দেখেছিল। আজকেও তারা কাঁথা-বালিশ নিয়ে এসে অনেক চেস্টা করেছে। তাদের ডিসেম্বরের স্বপ্ন গোপীবাগের গরুর হাটে গিয়ে মারা গেছে। আজকে তারা আরেকটা স্বপ্ন দেখছে- শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিএনপির এই একদফার স্বপ্ন নয়াপল্টনের বিস্তৃত কাঁদাপানিতে আটকে গেছে।’

সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে ভেসে যাবে। তাই তারা শেখ হাসিনাকে হিংসা করে, ঘৃণা করে। শেখ হাসিনার অপরাধ, তিনি দেশের উন্নয়ন করেছেন। শেখ হাসিনার অপরাধ, তিনি ২০৪১ সালে স্ট্মার্ট বাংলাদেশ গড়বেন।’

বিদেশিদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদেশি বন্ধু যারা ঢাকায় এসেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই- আপনাদের লক্ষ্য- অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমাদের লক্ষ্যও সেটাই। তবে সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দিতে আসবে- তাদের আমরা প্রতিহত করব।’

সেতুমন্ত্রী বলেন, ‘খেলা হবে। বিএনপির বিরুদ্ধে খেলা হবে। ভোটচুরি, দুর্নীতি-লুটপাট, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে। নির্বাচনে যখন বাধা দিতে আসবে আমরা রুখে দাঁড়াব। আওয়ামী লীগ যখন খেলতে নামবে, তখন তার সামনে কোনো অপশক্তি দাঁড়াতে পারবে না।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট