রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Title :
আইন পেশায় আসার আগে ভাবুন: শুধু সনদ নয়, দক্ষতাই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছরের বিচারিক পরিক্রমা শেষে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষায় এনবিআরের দাবি বৈধ: ড. ইউনূসের ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের রংপুরে গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন ‘সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন’: হাইকোর্ট অর্থঋণ আদালত আইনের ১৮(২) ও ১৮(৩) ধারা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্টের রুল গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ না লেখার নির্দেশ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৫৫৮ বার পড়া হয়েছে

উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

ডেস্ক নিউজ আদালত বার্তা :৪ মে ২০২৩।

আপনি কি সৎ, সাহসী এবং দেশের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আজ বৃহস্পতিবার বাহিনীটির ফেসবুক পেজে বিজ্ঞপ্তিসহ সার্বিক নির্দেশনা প্রকাশ করা হয়।
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ দপ্তর থেকে জানা গেছে, আনুমানিক এক হাজার উপপরিদর্শক নিয়োগ হতে পারে। তবে সংখ্যা নির্ধারিত হবে পদের সংখ্যা বৃদ্ধি ও শূন্য পদ থাকা সাপেক্ষে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শনিবার (৬ মে) ভোর থেকে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে চাকরির জন্য আবেদন করা যাবে। —এই ওয়েবসাইটে লগইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে।
ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশনসহ এমন কয়েকটি ধাপ পার হওয়ার পরে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন পাবেন আবেদনকারী।
পুলিশ সদর জানিয়েছে, উপপরিদর্শক (এসআই) নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদনকারীর বিরুদ্ধে আর্থিক লেনদেনে জড়িত থাকার তথ্য পেলে তাঁকে গ্রেপ্তার করে নিয়োগ বাতিল করা হবে।
বিজ্ঞপ্তিতে আবেদনকারীর বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর এবং সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে। এ ছাড়া প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
শারীরিক মাপে পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি বেঁধে দেওয়া হয়েছে। ওজন বয়স ও উচ্চতার সঙ্গে সামঞ্জন্যপূর্ণ এবং চোখের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
আবেদনের ক্ষেত্রে কোনো সহায়তার প্রয়োজন হলে টেলিটক নম্বর থেকে ১২১ এবং অন্য অপারেটর থেকে ০০১৫০০১২১১২১ নম্বরে ফোন করে সহযোগিতা নেওয়া যাবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট