বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Title :
শর্টকাটের প্রজন্ম নাকি সংগ্রামের ভবিষ্যৎ? বর্তমান শিক্ষাব্যবস্থার বাস্তবতা ও চ্যালেঞ্জ মাসে গড়ে দুই মামলা নিস্পত্তির লক্ষ্য নির্ধারণ কর মামলায় বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ঝুঁকছে এনবিআর দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টের রুল চট্টগ্রামে দাফনের মাটিটুকুও গিলে খেয়েছে বন্যা পানিতে ভাসছে অবুঝ শিশু থেকে গবাদিপশু নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা: বাস্তবতার স্বীকারোক্তি, নাকি প্রশাসনিক ব্যর্থতার গ্রহণযোগ্যতা? বিক্ষোভে উত্তাল নেপাল, তোপের মুখে বালেন্দ্র শাহ UD Case মানেই হত্যা নয়: অপমৃত্যুর রহস্য উদঘাটনে আইনের প্রাথমিক অনুসন্ধান প্রক্রিয়া গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতৃত্বে সুব্রত-তারিক

এবার ফেসবুকের সহায়তা চায় ইসি

  • প্রকাশিত: বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৫৫২ বার পড়া হয়েছে

এবার ফেসবুকের সহায়তা চায় ইসি
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২ আগস্ট, ২০২৩

এবার ফেসবুকের সহায়তা চায় ইসি
মেটা ইনকরপোরেশনের সঙ্গে দ্রুতই বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহায়তা নিতে চায় সংস্থাটি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক করতে মেটার বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিঙ্গাপুর থেকে আসবে। আগামী বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে মেটার একটি টিম বৈঠক করবে। এ প্রতিনিধি দল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন প্রচারমূলক কাজে সম্পৃক্ত হতে চায়। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে তারা কীভাবে সহায়তা দিতে চায় মূলত সেই বিষয়েই আলোচনা হবে বৈঠকে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘ফেসবুকের প্রতিনিধি দল সাক্ষাতের সময় চেয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার বন্ধ করার বিষয়ে আলোচনা হতে পারে।’
আগামী অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে ইতিমধ্যে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে নানা কর্মসূচি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। প্রচারেও নেমে পড়েছে দলগুলোর অনুসারীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews