রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Title :
বাথরুমে সরকারি ওষুধের স্তূপ স্বাস্থ্যব্যবস্থার চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত দেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ব্যারিস্টার কায়সার কামাল দেশে চলমান গ্যাস সংকটে ভোগান্তি ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল আসছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্ট, আইনজীবী সম্প্রদায়ের জরুরি সংস্কারের প্রয়োজন কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা মেট্রো রেখে মনোরেলে মনোযোগ “ওকালতি পেশার মূলমন্ত্র হলো গুরু শিক্ষা” আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে  ‘হৃদয়ে ঢাকা’ কর্মসূচিতে ঐতিহ্য ও নাগরিক চেতনার নতুন উদযাপন

কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন খাড়গে

  • প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১১৪০ বার পড়া হয়েছে

কংগ্রেসের নতুন সভাপতি খাড়গে

ডেস্ক নিউজ আদালত বার্তাঃ২২ অক্টোবর ২০২২

উপমহাদেশের অন্যতম পুরোনো রাজনৈতিক দল ভারতীয় কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দলটির প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে। একমাত্র প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে বড় ব্যবধানে হারিয়ে নির্বাচিত তিনি।

সোমবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচিত নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর গান্ধী পরিবারের বাইরে কোনো নেতা দলটির সভাপতি হচ্ছেন। খবর এনডিটিভির

নির্বাচনে খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট । অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী শশী থারুর (৬৬) পেয়েছেন ১ হাজার ৭২ ভোট।

ভোটের ফল ঘোষণার আগেই রাহুল গান্ধী কর্ণাটকের এক সংবাদ সম্মেলনে খাড়গেকে বিজয়ী হিসেবে পরিচয় করিয়ে দেন।

এর আগে সকাল ১০টায় দিল্লির কংগ্রেস সদরদপ্তরে ভোট গণনা শুরু হয় । দুপুর ১টায় শেষ হয় ভোট গণনা।

এদিকে, গণনার মধ্যেই ভোটে মারাত্মক অনিয়মের অভিযোগ আনেন থারুর। মূলত উত্তর প্রদেশের ভোট নিয়ে তিনি এই অভিযোগ করেন। তবে থারুরের প্রতিনিধি সালমান সজ পরবর্তীতে জানান, তাদেরকে এ বিষয়ে ‘নিরপেক্ষ তদন্তের’ আশ্বাস দেওয়া হয়েছে।

ভারতে স্বাধীনতার পর থেকে গান্ধী পরিবারের সদস্যরাই অধিকাংশ সময় কংগ্রেসের নেতৃত্ব দিয়ে এসেছেন। নেহরু-গান্ধী পরিবারের বাইরে সর্বশেষ ১৯৯৭ সালে শেষবার সভাপতি নির্বাচিত হন কংগ্রেস কোষাধ্যক্ষ সীতারাম কেশরী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews