বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Title :
ক্ষমতা বদলায়, প্রতিষ্ঠান টিকে থাকে:  ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই রাষ্ট্রের রক্ষাকবচ। তথ্য গোপন করে একাধিক রিট: আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্ট বার সভাপতির বাদানুবাদ: এজলাস ছাড়লেন আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার দেওয়ানি মামলায় আরজি সংশোধন: আইনি সুযোগ, সীমাবদ্ধতা এবং উচ্চ আদালতের নজির ভিডিও কলে স্বজনদের সঙ্গে ১০ মিনিট কথা বলতে পারবেন কারাবন্দিরা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের অগ্রিম হোটেল বুকিংয়ের পরামর্শ: উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা বিচারকদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতে ৬৪ জেলা ও ৮ মহানগরে আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি সতর্কবার্তা ‘গ্যারান্টিযুক্ত ভিসা’ ও ‘দ্রুত প্রসেসিং’-এর নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

কর্মসূচিতে বাধা নেই, নাশকতা করলেই ব্যবস্থা : আইজিপি

  • প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৪৬২ বার পড়া হয়েছে

কর্মসূচিতে বাধা নেই, নাশকতা করলেই ব্যবস্থা : আইজিপি

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ২২ অক্টোবর ২০২৩

দেশে রাজনৈতিক কর্মসূচি পালনে কোনো বাধা দেয়া হচ্ছে নেই, তবে মহাসমাবেশ ঘিরে কোন ধরণের নাশকতা বা সহিংসতা সৃষ্টি করে জানমালের ক্ষতির চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে প্রতিহত করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।শনিবার (২১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশন পাড়া এলাকায় শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা জানান।

পুলিশ প্রধান বলেন, রাজনৈতিক কর্মসূচি যারা করার তারা করবে। জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার জন্য যে ব্যবস্থা নেয়ার দরকার তা নিতে আমরা প্রস্তুত। এ বিষয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান রয়েছে। কোনো অপশক্তি আমাদের পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করলে আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করব। আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।

শুভেচ্ছা বিনিময়কালে আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে স্বাভাবিক আইনশৃঙ্খলা ও শান্তি বিরাজ করছে। প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছেন।

তিনি বলেন, সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসাহ-উদ্দীপনার সাথে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

আইজিপি বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে প্রতি বছর সারাদেশ থেকে লাখ লাখ পূণ্যার্থী পূণ্য স্নানে আসেন।

পরে আইজিপি আমলা পাড়া পূজামন্ডপ, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন। তিনি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, নারায়ণগঞ্জ জেলা সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, আমলা পাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর সাহা এবং হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট