রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Title :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ দিল্লিতে ব্রিকস সম্মেলন: অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ ও বাণিজ্য অবরোধ বন্ধের কড়া বার্তা শি জিনপিংয়ের জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না: আইনমন্ত্রী আইন পেশায় আসার আগে ভাবুন: শুধু সনদ নয়, দক্ষতাই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা: ২২ বছরের বিচারিক পরিক্রমা শেষে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষায় এনবিআরের দাবি বৈধ: ড. ইউনূসের ‘গ্রামীণ কল্যাণ’কে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের রংপুরে গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন ‘সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন’: হাইকোর্ট

কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মীর মৃত্যু: কারণ জানতে করা আবেদন নিষ্পত্তির আদেশ

  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে

কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মীর মৃত্যু: কারণ জানতে করা আবেদন নিষ্পত্তির আদেশ
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৯ মে, ২০২৪
ঢাকা, রাজশাহী ও রংপুরসহ দেশের বিভিন্ন কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনা জানতে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কারা কর্তৃপক্ষকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গত ১১ ফেব্রুয়ারি ঢাকা, রাজশাহী ও রংপুরসহ দেশের বিভিন্ন কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনা তদন্ত ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ রিট দায়ের করেন। স্বরাষ্ট্র সচিব ও আইজি প্রিজন্সসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত কয়েক মাসে ঢাকা, রাজশাহী, রংপুর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন কারাগারে বিএনপির ১৩ নেতাকর্মী মারা গেছেন। এসব মৃত্যুর ঘটনা নিয়ে দেশে বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

তিনি জানান, এই প্রতিবেদন সংযুক্ত করে রিট দায়ের করেছি। রিটে কারাগারে বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনার কারণে আমরা আবেদন করেছিলাম। সেই আবেদন নিষ্পত্তি করেনি। আবেদন নিষ্পত্তি না করায় বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করেছিলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট