বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
Title :
৪ ‘বাংলাদেশি’র কারাদণ্ড মওকুফ করে দেশে পাঠানোর নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী করছাড়ের বিধানে জটিলতা: নিয়মিত আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে? আঁধার পেরিয়ে আলো: উনিশ শতকের ঢাকায় সড়কবাতির ইতিকথা ক্যাঙারু কোর্ট’ মন্তব্যের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে দুই আইনজীবী পড়াশোনায় প্রথম, জীবনযুদ্ধে সেরা: শিক্ষার্থীর আসল শক্তি কোথায়? ১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে বিশেষ প্রশিক্ষণ কোর্স ক্ষমতার ভিত্তি হতে হবে আইন, পেশিশক্তি নয়’: জাতিসংঘ অধিবেশনে আন্তর্জাতিক আইন ও আদালতের নির্দেশ পালনের কড়া তাগিদ মহাসচিবের

কেন চালু হচ্ছে না মেট্রোরেল, জানাল ডিএমটিসিএল

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৪২৪ বার পড়া হয়েছে

কেন চালু হচ্ছে না মেট্রোরেল, জানাল ডিএমটিসিএল

নিউজ ডেস্ক আদালত বার্তা : আগস্ট ১৬, ২০২৪
কেন চালু হচ্ছে না মেট্রোরেল, জানাল ডিএমটিসিএল
মেট্রোরেল
পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী শনিবার ঢাকায় মেট্রোরেল চালু হচ্ছে না।। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শুরু না হওয়ায় মেট্রোরেল চালু হচ্ছে না।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭ দিনের মধ্যে পুনরায় মেট্রো ট্রেন চালু করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। অনিবার্য কারণবশত মেট্রোরেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনো শুরু করা সম্ভব হয়নি।

এতে আরও বলা হয়, কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন ছাড়া অপর ১৪টি স্টেশন পুনরায় চালুর জন্য মেট্রোরেল সিস্টেম ও যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। এই প্রেক্ষাপটে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল পাঁচটায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ রেখে বাকি স্টেশনের মধ্যে মেট্রোরেল চালাতে কোনো সমস্যা নেই। কারণ, মেট্রোরেলের লাইন, কোচ, সংকেত ও বিদ্যুৎ–ব্যবস্থা এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা সবই অক্ষত আছে। সরকার পরিবর্তনের কারণে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আত্মগোপনে চলে গেছেন। ফলে মেট্রোরেল চালানোর বিষয়ে কোনো নির্দেশনা পায়নি কর্তৃপক্ষ। গত রোববার সেই নির্দেশনা পাওয়া যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট