বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে বিশেষ প্রশিক্ষণ কোর্স ক্ষমতার ভিত্তি হতে হবে আইন, পেশিশক্তি নয়’: জাতিসংঘ অধিবেশনে আন্তর্জাতিক আইন ও আদালতের নির্দেশ পালনের কড়া তাগিদ মহাসচিবের অ্যাটর্নি জেনারেল কার্যালয় এখন ‘নোট বাণিজ্য’ মুক্ত: রুহুল কুদ্দুস চাঞ্চল্যকর মামলার ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে গতি: হাইকোর্টের বিশেষ বেঞ্চে ৬৩ দিনে নিষ্পত্তি ২৬ মামলা মার্কিন ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’: ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্বজুড়ে বন্ধ হচ্ছে সব ইরানি এয়ারলাইন জামিন পেলেও মুক্তি মেলেনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার: আদালতে চট্টগ্রাম জেল সুপারের ব্যাখ্যা দাখিল মৃত বাবার পেনশন প্রতিবন্ধী ছেলেকে কেন দেওয়া হবে না: হাইকোর্টের রুল জারি গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যগত কারণে হাইকোর্টে জামিন পেলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল মব জাস্টিস ও আমাদের অসুস্থ সমাজ: বিচারহীনতা ও ‘সিলেক্টিভ প্রতিবাদ’-এর সংস্কৃতিতে জিম্মি মানবতা। স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার এমপি গাজী নজরুল: আইনি ব্যবস্থা নিতে সংসদের চিঠির অপেক্ষায় ইসি

বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে বিশেষ প্রশিক্ষণ কোর্স

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশি সাংবাদিকদের জন্য ভারতে বিশেষ প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক, আদালত বার্তাঃ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ভারত সরকার। দেশটির ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (আইটেক) কর্মসূচির আওতায় আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর ভারতের হায়দরাবাদে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে নির্বাচিত সাংবাদিকদের যাবতীয় ব্যয়ভার বহন করবে ভারত।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হায়দরাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে সাত দিনব্যাপী এই কোর্সটি পরিচালিত হবে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূলত অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য এবং জ্বালানি বিটে কর্মরত সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এই কোর্সটি সাজানো হয়েছে। প্রশিক্ষণে কৌশলগত যোগাযোগ, গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক তৈরি এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারিক প্রয়োগসহ সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেওয়া হবে।

​তাত্ত্বিক আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারী সাংবাদিকদের জন্য মাঠপর্যায়ের অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ থাকছে। এর অংশ হিসেবে তারা হায়দরাবাদের আইটি হাব ‘হাইটেক সিটি’ পরিদর্শন, স্থানীয় স্টার্ট-আপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ভ্রমণ করবেন। কোর্স শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা হবে।

​হাইকমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই কোর্সে মনোনীত সাংবাদিকদের ঢাকা থেকে যাতায়াতের বিমানভাড়া, প্রশিক্ষণ ফি, আবাসন ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনযাপন ভাতাসহ সম্পূর্ণ ব্যয়ভার ভারত সরকার বহন করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট