রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Title :
নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি।

খাবার নিয়ে আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৬৯০ বার পড়া হয়েছে
  • খাবার নিয়ে আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল
    এডভোকেট মোহাম্মদ এনামুল হক : – জুলাই ২৯, ২০২৩
    অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল।

শনিবার (২৯ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এই নেতাকে দেখতে যান
এ সময় প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস আমান উল্লাহ আমানের হাতে তুলে দেন তিনি।
গাজী হাফিজুর রহমান এ সময় আমানউল্লাহ আমানকে বলেন, প্রধানমন্ত্রী আপনার জন্য খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
তিনি জানান, চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যে কোনো হাসপাতালে আমান উল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী।
আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

উল্লেখ‌্য, পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিতে যোগ দিতে বেলা ১১টার দিকে গাবতলীতে আমান উল্লাহর নেতৃত্বে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। কর্মসূচির অনুমতি না থাকায় পুলিশের পক্ষ থেকে তাকে সড়ক ছাড়তে বলা হয়। পরে এ নিয়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেখান থেকে আমান উল্লাহ আমানকে পুলিশ তুলে নিয়ে যায়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট