সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Title :
নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বক্তব্যের ভাষা ও রাজনীতির সংস্কৃতি কোথায় দাঁড়িয়ে আমরা? বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ডা. মাহারাং বেলোচ: বেলুচ আন্দোলনের প্রতীক, নাকি রাষ্ট্রের চোখে বিতর্কিত নেতা? স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা নিষেধাজ্ঞার প্রস্তাব জামায়াতের সংবিধানের মৌলিক কাঠামো অপরিবর্তনীয়, তবে সংস্কারের সুযোগ রয়েছে: তাজুল ইসলাম ৪৫ বছর পলাতক জীবনের পর ধরা পড়়়লেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যায় দণ্ডিত আসামি সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ইতিবাচক মনোভাব: ব্যক্তি ও প্রতিষ্ঠানের উন্নয়নের চালিকাশক্তি ৮৬% মামলার তদন্ত ঝুলে আছে: ময়নাতদন্ত সংকট, তথ্যঘাটতি ও ঢালাও আসামির জটিলতা বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়: মির্জা ফখরুল

খুলনা শিপইয়ার্ড আগের দুটি অর্থ বছরে প্রায় সোয়াশ কোটি টাকা নীট মুনাফা অর্জনের পরে গত অর্থ বছরেও প্রায় ৭০ কোটি টাকা কর পরবর্তী মুনাফা অর্জনে সক্ষম হয়েছে।

  • প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৪৯০ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ আদালত বার্তাঃ ৩ ডিসেম্বর ২০২২।

রোনা মহামারীর দুর্যোগকে পাশে রেখেই খুলনা শিপইয়ার্ড আগের দুটি অর্থ বছরে প্রায় সোয়াশ কোটি টাকা নীট মুনাফা অর্জনের পরে গত অর্থ বছরেও প্রায় ৭০ কোটি টাকা কর পরবর্তী মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। বাংলাদেশ নৌ বাহিনী নিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠানটি পূর্বের দুটি অর্থ বছরে প্রায় ১৮৩ কোটি টাকা আয়কর ও ভ্যাট প্রদানের পরে গত অর্থ বছরেও প্রায় ১৪০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। গত অর্থ বছরে প্রতিষ্ঠানটির টার্ণওভার ছিল ৮৪২ কোটি টাকারও বেশি। যার মধ্যে উৎপাদিত স্টিল সামগ্রী বিক্রির পরিমাণ ছিল ৮২৫ কোটি ৩৫ লাখ টাকার মতো। বিগত ৩টি অর্থ বছরে প্রতিষ্ঠানটির টার্ণওভার ছিল ২ হাজার ৬শ’ কোটি টাকারও বেশি।


খুলনা শিপইয়ার্ডে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে দেশে আন্তর্জাতিক মানের একমাত্র মেরিন রাবার ফ্যাক্টরি স্থাপন করা হয়েছে। সাবমেরিনসহ বিভিন্ন যুদ্ধ জাহাজ এবং টাগ বোট, পন্টুন ও জেটিকে নিরাপদ রাখতে মেরিন রাবার আইটেম তৈরি করছে প্রতিষ্ঠানটি। যা বিপুল বৈদেশিক মুদ্রার সাশ্রয়ে ভূমিকা পালন করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews