রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
Title :
চায়ের আমন্ত্রণে সাংবিধানিক পদ থেকে পদত্যাগ: সাংবিধানিক রক্ষাকবচ কি কেবলই কাগুজে সুরক্ষা? পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: ‘জুলাই সনদ’ ও বিচার বিভাগের স্বাধীনতায় জোর ধর্মীয় পরিচয় নয়, অপরাধের বিচারই হোক—ন্যায়বিচার ও জবাবদিহির প্রশ্ন  অবকাশের পর খুলছে সুপ্রিম কোর্ট: কাল আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ, থাকছে প্রথাগত সৌজন্য সাক্ষাৎ আগামীকাল ২৫ অক্টোবর ২০২৬ সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে বিচারপতি-আইনজীবীদের জন্য বিশেষ নির্দেশনা কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার নিজ ফ্ল্যাটে গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত দীর্ঘ অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু ২৫ অক্টোবর বিজ্ঞ আইনজীবীদের জন্য শনিবার খোলা থাকবে অ্যাটর্নি-জেনারেলের কার্যালয় পাহাড়ের সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার নেপথ্য প্রহরা বর্ডার পার হওয়ার আগে অবশ্যই পোর্ট ট্যাক্স ও ভ্রমণ কর সঙ্গে রাখবেন

গণঅভ্যুত্থান: আসামি পুলিশ ও বিজিবি সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে রিট আবেদন

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

গণঅভ্যুত্থান: আসামি পুলিশ ও বিজিবি সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে রিট আবেদন
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৪ জুলাই ২০২৬
রিটে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, র‌্যাব মহাপরিচালক ও বিজিবি মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
জুলাই অভ্যুত্থান ঘিরে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত ও যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, এমন পুলিশ ও তার বিশেষায়িত বাহিনী র‌্যাব এবং বিজিবি সদস্যদের বিরুদ্ধে প্রচলিত আইন ও সার্ভিস রুলস অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার আদালতের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান জুলফিকার আলী জুনু।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাব মহাপরিচালক ও বিজিবি মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
আইনজীবী জুনু বলেন, আসামি বা তদন্তের আওতায় থাকা কর্মকর্তাদের অনেকেই এখনো বিভিন্ন ইউনিটে স্বপদে বহাল আছেন।
“এজাহারভুক্ত আসামিরা যদি পুলিশ, বিজিবি বা র‌্যাবের মতো বাহিনীগুলোর নিজ নিজ পদে কর্মরত থাকেন, তাহলে মামলার তদন্ত কাজে ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকে।”
তিনি বলেন, “জুলাইয়ের ঘটনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজের বিপরীতে যেসব কর্মকর্তা অতিরিক্ত বা বিশেষ ভাতা গ্রহণ করেছিলেন, তাদের অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বর্তমানে এসব মামলার বড় একটি অংশ তদন্তাধীন রয়েছে।”
রিটের বিষয়ে এই আইনজীবী বলেন, “যতক্ষণ পর্যন্ত তদন্তটা হবে না, ততক্ষণ এজাহারভুক্ত যারা আসামি আছে, তাদেরকে যেন সাময়িক বরখাস্ত করা হয় সার্ভিস রুলস অনুযায়ী, এটার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।”
আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের হাই কোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে বলে তথ্য দেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট