শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Title :
কক্সবাজারে সন্তান হারানো নিউজিল্যান্ডের পরিবার ৫০ দিন পর ছাড়লো বাংলাদেশ: নৌযানডুবি ও ডাকাত হামলার দুঃসহ স্মৃতি নিয়ে বিদায় শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা প্রতিবাদে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী, প্রেস ক্লাবে মানববন্ধন।  দুজন স্থানীয় সাক্ষীর উপস্থিতি ছাড়া তল্লাশি ও জব্দ বেআইনি: হাইকোর্ট সনদ হওয়ার পর, দক্ষতা ও সততাই নতুন আইনজীবীর পেশাগত পরিচয়ের ভিত্তি ধানমন্ডির ফুটপাতে বয়স্ক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর ভাইরাল ভিডিওর ঘটনায় যুবক আটক পরকালের জীবনে বিশ্বাসে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, ৯৮.৮ শতাংশ মানুষের বিশ্বাস মানবতাবিরোধী অপরাধে ১০ বছরের সাজা বাতিল চেয়ে আপিল করলেন হাসানুল হক ইনু চাকরিতে অর্জিত অধিকার ও পদোন্নতির যোগ্যতা নতুন বিধিতে বাতিল করা যাবে না: হাইকোর্ট ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ: আইনমন্ত্রী ছয় দশকে বদলে গেছে চারপাশ, রয়ে গেছে এরোপ্লেন মসজিদের ঐতিহ্য

গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই নতুন নির্দেশনা আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

  • প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৮ বার পড়া হয়েছে

 

গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই নতুন নির্দেশনা আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

 

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ১৪ ফেব্রুয়ারি ২০২৪। 

গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই নতুন নির্দেশনা আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিয়ে নির্দেশনা জারি করবে সরকার।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা জানান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান তার কর্মীদের বিনা নোটিশে কিংবা হুট করে চাকরিচ্যুত করতে পারবে না। একইভাবে গণমাধ্যমকর্মীরাও প্রতিষ্ঠানকে সময় না দিয়ে যে কোনো সময় হুট করে চাকরি ছাড়তে পারবে না।

এ সময় ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ ও বিভিন্ন তথ্য প্রচারিত হচ্ছে। এসব বিষয় জবাবদিহিতার আনতে নীতিমালা গঠনের দাবি জানান সাংবাদিকরা।

মিয়ানমারের ৩৩০ নাগরিককে কাল হস্তান্তর
এমন দাবির সঙ্গে একমত পোষণ করে মোহাম্মদ আরাফাত বলেন, অপতথ্য রোধ করতে গিয়ে মতপ্রকাশের স্বাধীনতায় যেন ব্যাঘাত না ঘটে, সেদিকে সরকারের সতর্ক দৃষ্টি রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট